এক্সপ্লোর

Low Carbohydrate Foods: মেদ ঝরাতে কমান 'কার্বস', কম কার্বোহাইড্রেট যুক্ত কোন কোন খাবার খেতে পারেন?

Weight Loss Journey: বিভিন্ন সবুজ রঙের শাকপাতা জাতীয় খাবার যেমন- পালংশাক, কালে এগুলি হল কম কার্বোহাইড্রেট যুক্ত উপকরণ। ডায়েট করলে পাতে এইসব শাকপাতা রাখুন। এই খাবারগুলি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

Low Carbohydrate Foods: ওজন নিয়ন্ত্রণে (Weight Loss Journey) রাখতে চাইলে কার্বোহাইড্রেটের (Carbohydrate) পরিমাণ মেনু থেকে কমাতেই হবে। তাই বলে যেন একদম বাদ দিয়ে দেবেন না। তার ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমাদের শরীরে কোন উপকরণের ঘাটতিই স্বাস্থ্যকর বিষয় নয়। এবার কম কার্বোহাইড্রেট (Low Carbohydrate Foods) যুক্ত কোন কোন খাবার খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে (Weight Loss Tips) থাকবে, দেখে নিন সেই তালিকা। 

চর্বিহীন মাংস 

কম কার্বোহাইড্রেট যুক্ত খাবারের মধ্যে রাখতে পারেন চর্বিহীন মাংস, যা প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। মেটাবলিজম রেট বাড়াতে এই চর্বিহীন মাংস সাহায্য করে। চিকেন ব্রেস্ট বা মুরগির বুকের অংশে মাংস হল চর্বিহীন মাংস যা একটি হাই-প্রোটিন খাবার। এই ধরনের মাংস কোলেস্টেরলের মাত্রা এবং ওজন দুই-ই নিয়ন্ত্রণে রাখে। 

বিশেষ কয়েক ধরনের মাছ 

লো-কার্ব অর্থাৎ কম কার্বোহাইড্রেট যুক্ত খাবারের মধ্যে অন্যতম হল মাছ। এই ধরনের মাছ আমাদের ওজন কমাতে সাহায্য করে। ম্যাকারেল, সার্ডিন, স্যামন- এগুলি কম কার্বোহাইড্রেট যুক্ত মাছ। এই সব মাছের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর প্রোটিন। 

বিভিন্ন ধরনের বাদাম 

কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের বাদাম যেমন- আখরোট, আমন্ড এগুলি খেতে পারেন আপনি। পাবেন অনেক উপকার। উল্লিখিত বাদামগুলির মধ্যে থাকে এসেন্সিয়াল প্রোটিন যা আমাদের শরীরে ভরপুর পুষ্টি জোগায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখে। 

সবুজ রঙের শাকপাতা জাতীয় সবজি 

বিভিন্ন সবুজ রঙের শাকপাতা জাতীয় খাবার যেমন- পালংশাক, কালে এগুলি হল কম কার্বোহাইড্রেট যুক্ত উপকরণ। ডায়েট করলে পাতে এইসব শাকপাতা রাখুন। ভিটামিন, মিনারেলস, ফাইবার সমৃদ্ধ এইসব শাক পেট ভরিয়ে রাখে, পুষ্টি জোগায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। 

বেশ কয়েক ধরনের ফল 

কম কার্বোহাইড্রেট যুক্ত একাধিক ফল রয়েছে যেগুলি খেলে আপনার ওজন তো কমবেই, সঙ্গে সার্বিক ভাবে সুস্থ থাকবেন আপনি। কম কার্বোহাইড্রেট যুক্ত ফলের তালিকায় কমলালেবু, আপেল, ব্লুবেরি, স্ট্রবেরি এগুলি রাখতে পারেন। এইসব ফল ভিটামিন এবং মিনারেলসে ভরপুর। 

আরও পড়ুন- বর্ষার 'আর্দ্রতা' চুলের বড় শত্রু, বাড়ায় চুল পড়ার সমস্যা, কমাতে ভরসা থাকুক হেয়ার মাস্কে 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget