এক্সপ্লোর

Money Fever: 'মাঙ্কি' জ্বর নিয়ে সতর্ক করল তামিলনাডু, বাড়াল নজরদারি, কেন ভয়ের এই রোগ ?

Money Fever Signs And Treatment Update: মাঙ্কি জ্বর নিয়ে এবার সতর্কতা জারি করল তামিলনাডু প্রশাসন। একই সঙ্গে নজরদারিও বাড়ানো হল।

কলকাতা: মাঙ্কি জ্বর বা ফিভার নিয়ে এবার সতর্কবার্তা জারি করল তামিলনাডু প্রশাসন। দক্ষিণ ভারতের ওই রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে বনকর্মীদের। কর্ণাটক ও তামিলনাডুর বর্ডার অঞ্চল জুড়ে এই রোগ ছড়াচ্ছে। বেশ কয়েকটি গ্রাম রয়েছে সেখানে। ইতিমধ্যে এই গ্রামগুলির ১০৩ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। মৃত্যু হয়েছে ২ জনের। এই সংক্রমণ আরও ছড়াতে পারে বলেই আশঙ্কা। সেই আশঙ্কা দূর করতেই এবার বিজ্ঞপ্তি জারি করল তামিল নাডুর স্বাস্থ্য প্রশাসন।

আক্রান্তরা হাসপাতালে

প্রসঙ্গত, মাঙ্কি জ্বর ক্যাসানুর ফরেস্ট ডিজিজ নামেও পরিচিত। এখনও পর্যন্ত ১০৩ জন আক্রান্ত হলেও ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের উত্তর কন্নড়ের শিবমোগ্গা ও চিকমাগালুর জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আইসিএমআর-এর গবেষণা

সম্প্রতি আইসিএমআর ও ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি যৌথভাবে একটি গবেষণা করে। তাতেই ধরা পড়েছে এই রোগের কথা। তামিলনাডু সীমান্তবর্তী কর্ণাটকের মাইসোর ও হাসান জেলায় এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এর জেরে ওই অঞ্চলগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বর্ডার অঞ্চলে সতর্ক প্রহরায় রয়েছে স্বাস্থ্য ও বন বিভাগের কর্মীরা। 

প্রসঙ্গত, মাঙ্কি জ্বর একটি মরসুমি জ্বর। মূলত শুষ্ক আবহাওয়ার সময় এই রোগ ছড়ায় বেশি। বনকর্মী ও বনরক্ষীরাই মূলত এই রোগের কবলে পড়তে পারেন। কারণ তাদের সেখানে রোজ ছয় ঘন্টার দায়িত্ব পালন করতে হয়। শুষ্ক আবহাওয়াতে দাবানলের ঘটনা বেড়ে যায় প্রতি বছরই। চলতি বছরেও যা সামলাতে বনকর্মীদেরই দায়িত্ব নিতে হবে আর সেই করতে গিয়েই পোকার কামড় থেকে এই ভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা। প্রসঙ্গত, ছয় বছর পর পর এই জ্বরের জন্য টীকা দেওয়া হয়েছিল কর্মীদের। কিন্তু কোভিডের পর তা বন্ধ হয়ে যায়।

মাঙ্কি জ্বরের উপসর্গ ও চিকিৎসা

মাঙ্কি জ্বরে ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ৩ থেকে ৮ দিন। অর্থাৎ এই কয়েকদিন শরীরে প্রবেশ করলেও কোনও লক্ষণ ফুটে ওঠে না। এর পর থেকে কাঁপুনি, মাথা ধরা, মাথা ঘোরার মতো লক্ষণগুলি দেখা দিতে থাকে। প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পর বমি, পেটের সমস্যা ও রক্তক্ষরণ হতে থাকে। এখনও পর্যন্ত এই রোগের কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। রোগটি হলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানেও উপসর্গের ভিত্তিতে চিকিৎসা চলে রোগীর। 

আরও পড়ুন - Grey hair Myth: চুল একবার পাকলে স্বাভাবিক কালো রং ফেরানো যায় ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget