এক্সপ্লোর

Workout in Holidays: বেড়াতে গেলেও চালু থাকুন শরীরচর্চা, ফাঁকি না দিয়ে সহজেই করতে পারেন ওয়ার্ক আউট

Healthy Lifestyle: বেড়াতে গিয়ে অনেকসময়েই আমাদের শরীরচর্চার রুটিনে একটু রদবদল হয়। নতুন জায়গায় কীভাবে ওয়ার্ক আউট করবেন সেটা বুঝতে পারেন না অনেকেই। তবে শরীরচর্চার রুটিনে কিন্তু গাফিলতি করলে চলবে না।

Work Out Routine: শরীর-স্বাস্থ্য (Fitness) ভাল রাখতে হলে নিয়মিত শরীরচর্চা (Workout) করা প্রয়োজন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আপনি একসারসাইজ করলে তবেই সুস্বাস্থ্যের অধিকারী হবেন। খাওয়া-দাওয়ার দিকে নজর দেওয়ার পাশাপাশি শরীরচর্চা করাও প্রয়োজন। শুধু যে অতিরিক্ত মেদ ঝরানোর ক্ষেত্রে নিয়মিত শরীরচর্চা সাহায্য করে তাই নয়, অন্যান্য অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান হয়ে থাকে শরীরচর্চার মাধ্যমে। যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন কিংবা ফিটনেস ফ্রিক তাঁরা কিন্তু একসারসাইজ করার ব্যাপারে অতিরিক্ত সচেতন। কোনওভাবেই শরীরচর্চায় তাঁরা ফাঁকি দেন না। এবার ধরে নেওয়া যাক আপনি বেড়াতে গিয়েছেন, তখন কী করবেন? শরীরচর্চার রুটিনে কিন্তু গাফিলতি করলে চলবে না। তাহলে যে পরিশ্রম আপনি করেছেন তা বিফলে যাবে। দেখে নেওয়া যাক বাইরে বেড়াতে গেলেও কীভাবে আপনি নিজের ওয়ার্ক আউটের রুটিন বজায় রাখবেন।

বেড়াতে গিয়ে অনেকসময়েই আমাদের শরীরচর্চার রুটিনে একটু রদবদল হয়। নতুন জায়গায় কীভাবে ওয়ার্ক আউট করবেন সেটা বুঝতে পারেন না অনেকেই। তবে শরীরচর্চার রুটিনে কিন্তু গাফিলতি করলে চলবে না। বিশেষ করে যাঁরা ফিটনেস ফ্রিক তাঁরা এই বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকেন। এক্ষেত্রে কয়েকটি সহজ টিপস মেনে চললে সুবিধা হয়।

  • যেখানে আপনি বেড়াতে যাচ্ছেন সেখানে হোটেলের ঘরেই সেরে নিতে পারেন সাধারণ কিছু একসারসাইজ। যেমন স্ট্রেচিং, ফ্রি-হ্যান্ড এগুলো করা যেতেই পারে। তবে চোট-আঘাত যাতে না লাগে সেদিকে নজর রাখবেন।
  • বাইরে বেড়াতে গেলে এমনিতেই বেশ হাঁটাহাঁটি হয়। তাই যাঁরা হাঁটতে পছন্দ করেন, তাঁরা রোজ কিছুটা হাঁটাহাঁটি করে নিলেই ওয়ার্ক আউট বা শরীর চর্চার কোটা অনেকটাই পূরণ হয়ে যায়।
  • শরীরচর্চার জন্য ছোটখাটো সরঞ্জাম সঙ্গে নিয়ে বেড়াতে যেতে পারেন। এক্ষেত্রে বেশ কাজে লাগে স্কিপিং করার রোপ বা দড়ি। দিনের শুরুতে একটু স্কিপিং করে নিলে সারাদিন বেশ ঝরঝরে লাগবে আপনার।
  • সমুদ্রের এলাকায় বেড়াতে গেলে সি-বিচে সকালবেলা সূর্যোদয় দেখার সঙ্গে সঙ্গে একটু হাঁটাহাঁটি বা দৌড়ে নিতে পারেন। তবে বালির মধ্যে হাঁটাচলা বা দৌড়োনোর ক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন। অসাবধান হলে চোট পেতে পারেন।
  • যদি আপনি আপনার প্রিয় সঙ্গীর সঙ্গে বেড়াতে যান, কিংবা সঙ্গে থাকে কোনও বন্ধু, তাহলে একসঙ্গে শরীরচর্চা করুন। এর ফলে আলস্য লাগবে না। বরং একসঙ্গে ওয়ার্ক আউট করতে বেশ মজাই পাবেন।
  • বাইরে বেড়াতে গেলে সবসময়েই সাধারণ একসারসাইজ করবেন। জটিল কোনও একসারসাইজ করতে গেলে চোট আঘাতের সম্ভাবনা থাকে। তাই সেইসব এড়িয়ে চলাই ভাল।
  • ফ্রি-হ্যান্ড, জগিং, হাঁটা, দৌড়ানোর পাশাপাশি হোটেল থেকে বেরোতে ইচ্ছে না করে ঘরের ভিতরেই অভ্যাস করতে পারেন যোগাসন। 
  • অনেক ক্ষেত্রেই বেড়ানোর জায়গায় সাইক্লিং করার সুবিধা থাকে। সেই সুযোগ পেলে অবশ্যই সাইক্লিং করে নিন। এর ফলে শরীর ঝরঝরে থাকবে। একই সঙ্গে আশপাশের এলাকা বেশ ভালভাবে ঘুরে দেখাও হয়ে যাবে।

আরও পড়ুন- অতিরিক্ত স্ট্রেসের ফলে প্রায়শই প্যানিক অ্যাটাক? নিজেকে সামলাবেন কীভাবে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget