এক্সপ্লোর

Breastfeeding Awareness : মায়ের দুধ খেয়েও ভরছে না পেট? শিশু কাঁদছে ? কী করবেন

Common Problems Of Breastfeeding : বাচ্চা মায়ের দুধ টানতে পারছে না। মায়ের স্তনে যথেষ্ট দুধও আসছে না। পেট ভরছে না , কাঁদছে। বাচ্চা জন্মানোর পর থেকেই মায়েদের এই অভিযোগগুলি খুব কমন !

কলকাতা : ওর কি খিদে পেয়েছে ? মায়ের দুধে ( Breast Feed ) কি পেট ভরছে না ? সম্পূর্ণ পুষ্টি পাচ্ছে তো ও ? মা হওয়ার সঙ্গে সঙ্গে এই চিন্তা মাথায় আসেনি এমন মা কমই আছেন । বিশেষত, মায়ের দুধে পেট ভরছে কি না, এই নিয়ে চিন্তায় তো রাতের ঘুম উড়ে যেতে বসে পরিবার পরিজনেরও ! এরপর তো নানা মুনির নানা মতও রয়েছে । এই সবের মধ্যে বাচ্চা না তার প্রয়োজনীয় পুষ্টি ( Nutrition ) থেকেই বঞ্চিত হয়ে যায়। জন্মের পর মাতৃদুগ্ধের উপর অধিকার সব শিশুরই। আর এতেই আছে সদ্যোজাতর সব প্রয়োজনীয় পুষ্টি, বলছেন পুষ্টিবিদ থেকে চিকিৎসক প্রত্যেকেই। তবু মায়ের দুধ কতটা খাবে, কখন খাবে, কখন বন্ধ করবে, এই নিয়ে প্রশ্নের অন্ত নেই। ব্রেস্টফিডিং উইকের শেষলগ্নে এসে আরও একবার সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিলেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ড. অনন্যা ভৌমিক। 

বাচ্চা যতবার কাঁদবে ততবারই
যে কোনও পরিস্থিতিতেই বাচ্চাকে দুধপান করাতেই হবে। সে যতবার খেতে চাইবে ততবারই খাওয়াতে হবে। এমন মনে করার কারণ নেই, যে বাচ্চা শুধু পেট ভরছে না বলেই কাঁদছে। তার অন্য কোনও কারণও তো থাকতে পারে। তা বলতে পারবেন কোনও শিশুরোগ বিশেষজ্ঞই। ডঃ অনন্যা ভৌমিক জানালেন, অনেকেই পরামর্শ দেন, মায়ের দুধে বাচ্চার পেট ভরছে না, তাই বাইরের টিন-ফুড খাওয়াতে। কিন্তু সেটা করবেন না। কারণ বাচ্চার প্রয়োজনীয় দুধ কিন্তু সব মায়ের শরীরেই তৈরি হয়। মানুষ হোক বা পশু, স্তন্যপায়ী জীবের জন্য প্রথম আহার মায়ের দুধই। তাতেই পূরণ হয় সব প্রয়োজনের। শুধু দরকার ধৈর্য হারিয়ে না ফেলা ও বাচ্চা কাঁদলেই তাকে ফিড করানো। 

বাচ্চাকে বাইরের জল দেবেন না

ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ডঃ অনন্যা ভৌমিক জানালেন, কোনও মতেই বয়স ৬ মাস হওয়ার আগে শিশুকে  জলও খাওয়াবেন না। বাচ্চার খাবার হবে শুধুই স্তনের দুধ। এরপর ৬ মাস বয়স হলে পুষ্টিবিদের পরামর্শ অনুসারে একে একে খাবার খাওয়ানো শুরু হবে। 

বাচ্চা কতদিন স্তনপান করবে 

প্রথম ৬ মাস তো বাচ্চার একমাত্র আহারই হবে মায়ের দুধ। মা কর্মরতা হলেও, যথাসাধ্য চেষ্টা করতে হবে বুকের দুধ স্টোর করে বাচ্চাকে খাওয়ানোর। সেটা কীভাবে ?  সেটা অবশ্যই জেনে নিতে হবে ডাক্তার বা অভিজ্ঞ নার্সের কাছ থেকে। প্রথম একবছর তো বাচ্চা স্তনপান করবেই। সে চাইলে খেতে পারে ২ বছর অবধি। তবে তারপর আর তার শরীরে মায়ের দুধের আলাদা করে কোনও ভূমিকা নেই। কারণ ততদিনে শিশু বাইরের সব খাবার খেতে শুরু করে দেয়। 

মায়ের দুধ দেওয়া ধীরে ধীরে কমাতে হবে 

পুষ্টিবিদরা বলছেন, 
শিশুকে ২ বছর অবধি স্তনদান করা হেলদি প্র্যাকটিস। তবে বাইরের খাবার শুরু হলে , তার ফাঁকে ফাঁকে ফিড করাতে হবে। তবে ৬ মাস বয়স অবধি শিশুর খাবার এক্সক্লুসিভলি স্তনের দুধই।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget