এক্সপ্লোর

আল কায়দা-যোগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আরও এক, সংখ্যা বেড়ে দাঁড়াল ১০

আল কায়দা সন্দেহভাজন আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগ ছিল ধৃত শামিম আনসারির বলে দাবি এনআইএ-র

কলকাতা ও মুর্শিদাবাদ: আল কায়দা-যোগের অভিযোগে গ্রেফতার আরও এক। ধৃতের নাম শামিম আনসারি। বছর ২৫-এক এই যুবকের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গির কালীগঞ্জ নওদাপাড়ায়।

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সূত্রে খবর, গতকাল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকে সেখান থেকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদের পর করা হয় গ্রেফতার।

এনআইএ-র দাবি, সম্প্রতি রানিনগর থেকে ধৃত আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগ ছিল শামিমের। যদিও ধৃতের পরিবারের দাবি, শামিম নির্দোষ।

এর আগে, আল কায়দা-যোগের অভিযোগে গত ১৯ তারিখ পশ্চিমবঙ্গ থেকে ৬ এবং কেরল থেকে ৩ জনকে গ্রেফতার করে এনআইএ। তদন্তকারীরা জানতে পারেন, তারা সকলেই 'লোন উলফ' বা এককভাবে পৃথক পৃথক জায়গা ও সময়ে নাশকতামূলক অথবা আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল।

এনআইএ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ হাতিয়ার, দেশী আগ্নেয়াস্ত্র, বুলেট-প্রুফ জ্যাকেট, জেহাদি পুঁথি এবং বিস্ফোরক ও বম্ব তৈরি করার সরঞ্জাম ও ম্যানুয়াল বাজেয়াপ্ত হয়। এনআইএ সূত্রে দাবি, ধৃতরা দিল্লি থেকে শুরু করে মুম্বই ও কোচিতে হামলার পরিকল্পনা করছিল।

এমনকী, ধৃতদের সঙ্গে পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে যোগাযোগের বিষয়টিও উঠে আসে এনআইএ তদন্তে। জানা যায়, ধৃতরা মূলত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই নিজেদের মধ্যে যোগাযোগ রাখত। কথাবার্তা চলত টেলিগ্রাম অ্যাপ ও হোয়াটসঅ্যাপে।

‘গজবা-ই-তুল-হিন্দ’ নামে হোয়াটস অ্যাপে তৈরি করা হয় একটি গ্রুপ। সেখানে নির্দিষ্ট সময়ের পর চ্যাট ডিলিট করে দিত সন্দেহভাজনরা। গ্রুপে এরাজ্যের সন্দেহভাজন আল কায়দা জঙ্গি ছাড়াও ভিন দেশের অনেক সদস্য ছিল। যাদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানি বলে অনুমান গোয়েন্দাদের।

এনআইএ সূত্রে দাবি, তদন্তে 'কেআইকে' নামে একটি অ্যাপ্লিকেশনের কথাও জানা গিয়েছে। এই অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনে লুকিয়ে রাখা যায়। এতে গতিবিধি ট্র্যাক করাও মুশকিল। এই 'কেআইকে' অ্যাপের মাধ্যমে, আলকায়দার নেতাদের সঙ্গে যোগাযোগ করা হত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget