এক্সপ্লোর

BrahMos Missile : বাড়ছে প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি, ফিলিপিন্সে পৌঁছল ভারতের ব্রহ্মস মিসাইলের প্রথম লট

BrahMos Missile : মেক ইন ইন্ডিয়ার প্রকল্পের অধীনে বেশ কিছুদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে ভারত। নিজেদের প্রতিরক্ষা ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে এদেশে তৈরি পণ্য।

নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা (Defence) ও স্ট্র্যাটেজিক ডোমিয়নের (Strategic domains) জন্য বিশাল বড় এক মুহূর্তের সূচনা হল। প্রকাশ্যে এল ফিলিপিন্সকে (Philippine) রপ্তানি (Export) করা প্রথম ব্রহ্মস মিসাইলের প্রথম ছবি। ভারতীয় এয়ার ফোর্সের সি-১৭ বিমানটি যখন ভারত (India) থেকে ফিলিপিন্সকে রপ্তানি করা ব্রহ্মস মিসাইলের (BrahMos missile) প্রথম লটটি নিয়ে সে দেশে অবতরণ করে সেই সময়ের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: Israel Vs Iran: নতুন করে যুদ্ধের আশঙ্কা, ইরানে পালটা মিসাইল ছুঁড়ল ইজরায়েল

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারত থেকে ব্রহ্মস মিসাইলের লটটি নিয়ে ভারতীয় এয়ারক্রাফটটি যখন  ফিলিপিন্সের মাটিতে অবতরণ করে তারপরই ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌবাহিনী ও ব্রহ্মস দলের সদস্যরা ফিলিপিন্সের মেরিন কর্পসের জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

আরও পড়ুন: Pak Social Media Ban: পাকিস্তানে 'ব্যান' X প্ল্যাটফর্ম! জাতীয় নিরাপত্তার 'দোহাই' পাক সরকারের

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প মেড ইন ইন্ডিয়ার অধীনে ওই ব্রহ্মস মিসাইলগুলি ভারত থেকে ফিলিপিন্সে রপ্তানি করার জন্য ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে দিল্লি। 

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় ৩২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২২-২৩ আর্থিক বর্ষে ভারত রপ্তানি করেছে ২১০৮৩ কোটি টাকায়। গত ১০ বছর আগে অর্থাৎ ২০১৩-১৪ আর্থিক বর্ষের তুলনায় এবার ভারতীয় প্রতিরক্ষা সামগ্রীর বিক্রি ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 


BrahMos Missile : বাড়ছে প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি, ফিলিপিন্সে পৌঁছল ভারতের ব্রহ্মস মিসাইলের প্রথম লট

সারা বিশ্বে হাতে গোনা যে কয়েকটি দেশের নৌবাহিনীর হাতে সমুদ্র থেকে ভূমিতে লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী ক্ষেপণাস্ত্র আছে। বর্তমানে ভারত তাদের মধ্যে অন্যতম। গত
২০১৭ সালের এপ্রিল মাসে ভূমিতে হামলার উপযোগী সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের পরীক্ষা করে ভারতীয় নৌবাহিনী। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এই ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে। 

আরও পড়ুন: Sarabjit Singhs Killer Shot:অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে ঝাঁঝরা সরবজিৎ সিং 'খুনে' অন্যতম অভিযুক্ত

এর আগে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন ও চিনের নৌবাহিনীর হাতেই এই ধরনের ক্ষেপণাস্ত্র ছিল। এখন থেকে ভারতও এই ক্লাবের সদস্য। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে ব্রহ্মস। কলকাতা, রণবীর, তেগের মতো ভারতীয় নৌবাহিনীর সেরা যুদ্ধজাহাজগুলি এই ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।

আরও পড়ুন: Japan Earthquake: জাপানে তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা পৌঁছল ৬.৪

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget