এক্সপ্লোর

করোনা পরীক্ষা বয়কট, স্বাস্থ্যকর্মীদের গ্রামে ঢোকা নিষিদ্ধ করতে প্রস্তাব পাশ হরিয়ানার ২ পঞ্চায়েতে

তামাসপুরা পঞ্চায়েত প্রধান বলম সিংহ জানিয়েছেন, গ্রামবাসীরা সকলেই সুস্থ। তাঁদের আশঙ্কা যদি কোনও উপসর্গহীন সরকারি আধিকারিক তাঁদের গ্রামে করোনা পরীক্ষার জন্য ঢোকেন, তা হলে তাঁর থেকে গ্রামের মানুষ সংক্রমিত হয়ে যেতে পারেন।

হরিয়ানা: জ্বর-সর্দি-কাশি যাই থাকুক। করোনা উপসর্গ থাকলেও গ্রামে ঢুকতে দেওয়া যাবে না স্বাস্থ্যকর্মীদের। করোনা পরীক্ষা--- নৈব নৈব চ। এই মর্মে প্রস্তাব পাশ করেছে হরিয়ানার দুটি গ্রাম। সেপ্টেম্বরে হরিয়ানার ফতেহাবাদ জেলার দুটি গ্রামে করোনা পরীক্ষায় নিষেধাজ্ঞা জারি করা হয়। স্বাস্থ্যকর্মীরা ঢুকতে গেলে তাঁদের বাধা দেন গ্রামবাসীরা। তাঁদের সঙ্গে থাকা টেস্টিং কিট ভেঙে দেন তারা। তামাসপুরা ও আলিপুর ভারোতা গ্রাম পঞ্চায়েত ৬ অক্টোবর প্রস্তাব পাশ করেছে। দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান (সরপঞ্চ) বলম সিংহ ও ময়না দেবী সেই প্রস্তাবে সই করেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে কোনও সরকারি স্বাস্থ্যকর্মীকে করোনা পরীক্ষার জন্য গ্রামে ঢুকতে দেওয়া হবে না। কেন এমন সিদ্ধান্ত? তামাসপুরা পঞ্চায়েত প্রধান বলম সিংহ জানিয়েছেন, গ্রামবাসীরাই তাঁকে এমন অনুরোধ করেছিলেন। তাঁর কথায়, গ্রামবাসীরা সকলেই সুস্থ। তাঁদের আশঙ্কা যদি কোনও উপসর্গহীন সরকারি আধিকারিক তাঁদের গ্রামে করোনা পরীক্ষার জন্য ঢোকেন, তা হলে তাঁর থেকে গ্রামের মানুষ সংক্রমিত হয়ে যেতে পারেন।এখন আমরা গ্রামবাসীদের সচেতন করার চেষ্টা করছি। তবে প্রতিক্রিয়া জানার জন্য ময়না দেবীকে পাওয়া যায়নি। গ্রামবাসীদের আরও আতঙ্ক কারও যদি করোনা ধরা পড়ে, তাহলে তাঁকে স্বাস্থ্যকর্মীরা নিয়ে চলে যাবেন। তাতে আরও আতঙ্ক ছড়িয়ে প়ড়বে গোটা গ্রামে। গত মাসে নাকতা গ্রামে একই ধরনের ঘটনা ঘটে। করোনা পরীক্ষা করতে যাওয়া স্বাস্থ্যকর্মীদের বাধা দেওয়া হয়। টেস্টিং কিট জ্বালিয়ে দেওয়া হয়। সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে। এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, গ্রামবাসীদের অনেকের মনেই ভুল ধারণা বাসা রয়েছে। অনেকেই মনে করেন, করোনায় কোয়ারান্টিন ও চিকিৎসা পরিষেবার সঠিক বন্দোবস্ত নেই। এমনকি করোনার কোনও ওষুধ নেই বলেও তাঁদের বিশ্বাস। মানুষের এই ধারণা নির্মূল করতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি। এ ধরনের খবর সামনে আসতেই পদক্ষেপ করেছে প্রশাসন। ফতেহাবাদের ডেপুটি কমিশনার নরহরি সিংহ বানদার জানিয়েছেন ওই দুটি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করতে জেলা উন্নয়ন ও পঞ্চায়েত আধিকারিককে নির্দেশ দিয়েছেন। সরকার যেখানে কোভিড সংক্রমণ কমাতে আপ্রাণ চেষ্টা করছে। সেখানে এ ধরনের পদক্ষেপ কোনও পঞ্চায়েত কী করে করতে পারে তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন জেলা উন্নয়ন ও পঞ্চায়েত আধিকারিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget