এক্সপ্লোর

লখনউয়ে লকডাউনের মধ্য়েই ঘুড়ি, গলায় সুতো জড়িয়ে দুর্ঘটনায় ২ পুলিশকর্মী, রক্তপাত, সঙ্কটজনক এক মহিলা কনস্টেবল

তাঁর গলায় ক্ষত বন্ধ করতে ডাক্তারদের আটটা সেলাই করতে হয়েছে, তিনি কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন গাজিপুরের এসএইচও ব্রিজেশ সিংহ।

লখনউ: লকডাউনের মধ্যেই হাতে, ঘাড়ে-গলায় ঘুরির সুতো জড়িয়ে দুর্ঘটনার কবলে দুজন পুলিশকর্মী। গলা, হাত কেটেছে তাদের। রবিবার বিকালে এখানকার পলিটেকনিক ক্রসিংয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন পুলিশ কনস্টেবল বিশাল সিংহ। আচমকা ঘাড়ে ঘুরির সুতো জড়িয়ে তিনি বাইক থেকে উল্টে পড়ে গেলে কাছেই মোতায়েন পুলিশকর্মীরা ছুটে আসেন, তাঁকে রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান। স্কুটার চালিয়ে পলিটেকনিক ফ্লাইওভার পেরনোর সময় গলায় ঘুরির সুতো আটকে দুর্ঘটনায় পড়েন এক মহিলা কনস্টেবলও। তাঁর গলায় গভীর ক্ষত হয়। তিনিও নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটার সমেত রাস্তায় উল্টে পড়েন। তবে হেলমেটে তাঁর মাথা বেঁচে যায়। রামমনোহর লোহিয়া হাসপাতালে চিকিত্সাধীন তিনি। তবে অবস্থা আশঙ্কাজনক বলে খবর। লকডাউনের সময় প্রীতি নামে ওই মহিলা কনস্টেবলকে লোহিয়া ফাঁড়িতে ডিসিপির (মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমন) দপ্তরে মোতায়েন করা হয়েছিল। তাঁর গলায় ক্ষত বন্ধ করতে ডাক্তারদের আটটা সেলাই করতে হয়েছে, তিনি কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন গাজিপুরের এসএইচও ব্রিজেশ সিংহ। তিনি বলেছেন, ডাক্তাররা জানিয়েছেন, ওর ভয়েসবক্স খারাপ হয়নি। কিন্তু প্রচুর রক্ত বেরিয়ে যাওয়ায় ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। একই জায়গায় এ ধরনের আরও দুটি ঘটনার অভিযোগ আসায় গাজিপুর পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমরা ওই এলাকায় লকডাউনের মধ্যে কারা বাড়ির ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, আর কারা ঘুড়ির সুতো বিক্রি করে, খোঁজখবক করে তার তালিকা বানাচ্ছি। ঘুড়ি ওড়ানো একটা বিপজ্জনক, প্রাণঘাতী ব্যাপার হয়ে উঠছে। প্রায়ই বিদ্যুত সরবরাহেও এজন্য অসুবিধা হয়। কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Diwali Rocket Ban : দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget