এক্সপ্লোর

কোয়ারান্টিন শেষ হতেই গ্রেফতার ২৬ বিদেশি সহ ২৯ জামাত তবলিঘি সদস্য

এঁরা সকলেই গতমাসে দিল্লির নিজামুদ্দিন মারকাজে হওয়া তবলিঘি জামাতে উপস্থিত ছিলেন।

মুম্বই: পর্যটন ভিসায় ভারতে এসে ধর্মীয় প্রচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিযোগে ২৬ বিদেশি সহ ২৯ জনকে শনিবার রাতে মহারাষ্ট্রের আহমেদনগর থেকে গ্রেফতার করা হয়েছে। এঁরা সকলেই গতমাসে দিল্লির নিজামুদ্দিন মারকাজে হওয়া তবলিঘি জামাতে উপস্থিত ছিলেন।

শুক্রবার পর্যন্ত তাঁদের কোয়ারান্টিনে পাঠানো হয়েছিল। তা শেষ হওয়ার পরই, সকলকে শনিবার আহমেদনগরের একটি আদালতে পেশ করা হয়। একদিকে, বিদেশি নাগরিকদের ২৪ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে, তিন ভারতীয় নাগরিককে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পরে, তাঁরা জামিন পান।

পুলিশ জানিয়েছে, গতমাসে একসঙ্গে এই ২৯ জনকে আরও ৬ জনের সঙ্গে উদ্ধার করা হয়েছিল। পরে দেখা যায়, ওই ৬ জন কোভডি-১৯ পজিটিভ। তাঁদের মধ্যে তিনজন ভারতীয় ও বাকি তিন বিদেশি। বিদেশিরা ইন্দোনেশিয়া, দিবুতি ও আইভোরি কোস্টের বাসিন্দা। আক্রান্তদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আর এই ২৯ জনকে রাখা হয় ইনস্টিটিউশনাল কোয়ারান্টিনে। পরে রিপোর্টে অবশ্য এই ২৯ জনের নমুনা নেগেটিভ আসে।

এই ২৯ জনের মধ্যে ৮ জন আইভরি কোস্ট, ৩ জন তানজানিয়ার বাসিন্দা। এছাড়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই,ও দিবুতির ৪ জন করে এবং ইরান, বেনিন ও ঘানার একজন করে বাসিন্দা রয়েছেন। গত ৫ তারিখ এঁদের আহমেদনগর, নেভাসা ও জামখেড়ের বিভিন্ন মসজিদ থেকে উদ্ধার করা হয়। সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, মহারাষ্ট্র পুলিশ আইন, মহারাষ্ট্র কোভিড-১৯ নিয়ন্ত্রণ আইন, মহামারী রোধ আইন, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন ও বিদেশি নাগরিক আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget