এক্সপ্লোর

Meta Faces Lawsuits: নেশা ধরিয়ে দিচ্ছে, ক্ষতি হচ্ছে শিশুমনের, Meta-র বিরুদ্ধে মামলা আমেরিকার ৪০ প্রদেশের

Meta Lawsuits: ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে Meta-র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

নয়াদিল্লি: মার্কিন কংগ্রেসের কাছে জবাবদিহি করতে হয়েছে আগেই। আমেরিকায় ফের রোষানলে ফেসবুক এবং ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা Meta. আমেরিকার ৪০টির বেশি প্রদেশ এবার তাদের বিরুদ্ধে মামলা করল (Meta Lawsuits)। শিশুদের যন্ত্রণাকে কাজে লাগিয়ে ব্যবসা করার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করা, শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে ছেলেখেলার অভিযোগও উঠল। (Meta Faces Lawsuits)

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে Meta-র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাতে বলা হয়েছে, নিজেদের ব্যবসায়িক স্বার্থ কে সামনে রেখে লাগাতার সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা নিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করে চলেছে Meta. এমন ভাবে নিজেদের ব্যবসাকে সাজিয়েছে, যাতে স্বাস্থ্যের তোয়াক্কা না করে বেশি ক্ষণ সেখানে সময় কাটায় অল্পবয়সি ছেলেমেয়েরা।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতা জেমস বিবৃতিতে বলেছেন, বর্তমানে শিশু এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সবচেয়ে উদ্বেগজনক জায়গায়। Meta-র মতো সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিই এর জন্য দায়ী।  ভার্চুয়াল জগতের নামে মানুষকে লাগাতার বিভ্রান্ত করে চলেছে তারা। সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তাজনিত ঝুঁকির কথা জানতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: Indian Economy: বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থান, শীঘ্রই জাপানকে টপকে যাবে ভারত, কতদিন লাগবে জানেন ?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে গ্রাহকদের জন্য সমস্ত বিষয় রয়েছে, তার ক্ষতিকারক দিকগুলিও তুলে ধরা হয়েছে আদালতে। বলা হয়েছে, এমন বিষয়বস্তু রাখা হয়েছে, যা শিশুমনে বিষ ঢেলে দেয়। কিন্তু অ্যালগোরিদম ব্যবহার করে এমন ভাবে সেগুলি চোখের সামনে তুলে ধরা হয় যে, তাতে কার্যত নেশা ধরে যায়।  তার প্রভাব পড়তে শুরু করেছে মানসিক স্বাস্থ্যের উপর।

আত্মপক্ষ সমর্থনে পাল্টা বিবৃতি দিয়েছে Meta-ও। তাদের দাবি, অল্পবয়সি ছেলেমেয়েদের নিরাপত্তার কথা মাথায় রেখে ৩০টির বেশি বিশেষ টুল চালু করেছে তারা। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার প্রয়োজন ছিল না বলেও দাবি তাদের।

২০২১ সালে Meta-র এ প্রাক্তন এক কর্মী প্রথম সংস্থার দিকে আঙুল তোলেন। ফ্রান্সেস হোগেন জানান, ব্যবসায়িক লাভকে সামনে রেখে, Meta বেছে বেছে অল্পবয়সি গ্রাহকদের উপর নজরদারি চালায়। ফোটো শেয়ারিং অ্যাপ ব্যবহার করতে করতে অল্পবয়সি মেয়েরা চেহারা এবং শরীর নিয়ে অবসাদে ভুগতে শুরু করে, উৎকণ্ঠা গ্রাস করে তাদের। অভ্যন্তরীণ সমীক্ষায় সেই সংক্রান্ত প্রমাণ উঠে আসার পরও নীরব থেকেছে Meta.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget