এক্সপ্লোর

৪ মাস আটক ৫ রাজনৈতিক নেতাকে মুক্তি দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন

এর আগে গত ২৫ নভেম্বর দুজন রাজনৈতিক নেতা, পিডিপির দিলওয়ার মীর ও ডেমোক্র্যাটিক পার্টি ন্যাশনালিস্ট-এর গুলাম হাসান মীরকে ছেড়ে দেওয়া হয়েছিল।

শ্রীনগর: সোমবার রাজনৈতিক নেতাকে কারাগার থেকে মুক্তি দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল ও রাজ্যের মর্যাদা খারিজ করে জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে টুকরো করার ঘোষণার পর থেকে আটক ছিলেন তাঁরা। আজ ছাড়া পাওয়া নেতারা ন্যাশনাল কনফারেন্স (এনসি), পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) ও কংগ্রেসের। পিটিআই জানিয়েছে, এঁরা হলেন ইশফাক জব্বর, গুলাম নবি ভাট, বসির মীর, জহুর মীর, ইয়াসির রেশি। এর আগে গত ২৫  নভেম্বর দুজন রাজনৈতিক নেতা, পিডিপির দিলওয়ার মীর ও ডেমোক্র্যাটিক পার্টি ন্যাশনালিস্ট-এর গুলাম হাসান মীরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তখন প্রশাসন জানিয়েছিল, সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার ও জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের গত ৫  আগস্টের সিদ্ধান্তের পর কেন্দ্রশাসিত অঞ্চলের পরিস্থিতির উন্নতির সঙ্গে তাল রেখেই আটক রাজনীতিকদের ছেড়ে দেওয়া হবে। বর্তমানে শ্রীনগরে বিধায়ক হস্টেলে বিভিন্ন মূলধারার রাজনৈতিক দলের প্রায় ৩৩ জন নেতাকে এখনও আটক রাখা হয়েছে। এঁদের প্রথমে সাব জেল হিসাবে সাজিয়ে তোলা সেন্টুর হোটেলে রাখা হয়েছিল। সেখান থেকে  সরানো হয় বিধায়ক হস্টেলে। এঁদের বন্দি করা হয় ৫ আগস্টের পদক্ষেপের আগেই। সরকার গোটা রাজ্যেই ইন্টারনেট, মোবাইল সংযোগ সহ সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার ওপর বিধিনিষেধ জারি করে। পরবর্তীকালে ধাপে ধাপে বিধিনিষেধ তোলা হচ্ছে। এখনও যে গুরুত্বপূর্ণ নেতারা বন্দি রয়েছেন, তাঁদের অন্যতম এনসির দুই শীর্ষ নেতা ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লা, পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি ও জম্মু কাশ্মীর পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ গনি লোন। ফারুককে তাঁর  গুপকার রোডের বাসভবনে আটকে রাখা হয়েছে। ওমর বন্দি রয়েছেন হরি নিবাসে। মেহবুবাকে চশমাশাহি হাটে রাখা হলেও সেখান থেকে সরিয়ে আনা হয়েছে শ্রীনগরের প্রাণকেন্দ্রে এক সরকারি ভবনে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget