এক্সপ্লোর

Independence Day Celebration: স্বাধীনতার ৭৬ বছর পূর্তি, লন্ডনে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

Independence Day Celebration 2023: একসময় বাংলা ও গোটা ভারত শাসন করা ব্রিটিশদের মাটিতে। যেখানে আরও একবার উড়ল তেরঙ্গা। মিলেমিশে একাকার হল গোটা ভারতের সংস্কৃতি।

সৌমিক সাহা, লন্ডন: স্বাধীনতার ৭৬ বছর (Independence Day Celebration) পূর্তি উপলক্ষে, লন্ডনে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। নাচে-গানে মিলেমিশে একাকার ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। চন্দ্রযান তিন-এর সফল অবতরণও উদযাপন করলেন প্রবাসী ভারতীয়রা।

বিশেষ অনুষ্ঠানের অনুষ্ঠান: বাংলা গানের তালে তালে নাচ। তবে, এ কোনও বাংলার মাটিতে হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, একসময় বাংলা ও গোটা ভারত শাসন করা ব্রিটিশদের মাটিতে। যেখানে আরও একবার উড়ল তেরঙ্গা। মিলেমিশে একাকার হল গোটা ভারতের সংস্কৃতি। স্বাধীনতার ৭৬ বছর পূর্তি উপলক্ষে, ভারতীয় হাইকমিশনের উদ্যোগে শনিবার লন্ডনে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। পতাকা উত্তোলন করেন ইংল্যান্ডে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। লন্ডনে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার সুজিত ঘোষ বলেন, “আজ গোটা ভারতবর্ষ লন্ডনের এখানে এসে সবাই ভিড় করেছেন, আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমরা ভারতের বৈচিত্র, ঐশ্বর্য, একতাকে উদযাপন করছি। অবশ্যই আমরা ইন্ডিয়ার ডায়াস্ফোরার সাফল্য এবং অবশ্যই চন্দ্রযান ৩-এর সফল ল্যান্ডিং।’’                                  

শুধু বাংলা নয়, গুজরাতি, রাজস্থানী-সহ ভারতের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে চন্দ্রযান ৩-এর সফল অবতরণও উদযাপন করেন প্রবাসী ভারতীয়রা। ইন্ডিয়ান ডায়াসপোরা র সদস্য হিরদেশ গুপ্তা বলেন, “চন্দ্রযানের সফল অবতরণ উপলক্ষে, হাই কমিশন যে অনুষ্ঠানের আয়োজন করেছে, তার জন্য কত লোক এসেছে। এটা হল একটা ঐক্য-বৈচিত্র। আপনি পুরো ভারতকে একসঙ্গে লন্ডনে দেখতে পাচ্ছেন। খুব ভাল পরিবেশ। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই ছবি দেখে মনে হচ্ছে, আজ আমি লন্ডনে না, ভারতে  আছি।’’ প্রবাসী ভারতীয় অর্চন রাওয়াল বলেন, “এখানে খুব ভাল ভাবে ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, সেই সঙ্গে চন্দ্রযানের সফল অবতরণের পর এখানে যে অনুষ্ঠান হচ্ছে, তা খুবই ভাল।’’ ভারতীয়দের অনুষ্ঠান,আর সেখানে খাওয়া দাওয়া হবে না, তা কী হয়। তাই, তারও আয়োজন ছিল এলাহি। প্রবাসী ভারতীয় লিপিকা ভরদ্বাজ বলেন, “আমি ভীষণ খুশি এবং উচ্ছ্বসিত, এখানের সবকিছু আমার ভাল লাগছে, উদযাপন করছি আমাদের সংস্কৃতি।’’ দিনভর একেবারে মেলার পরিবেশ।সামিল হয়েছিলেন কয়েক হাজার প্রবাসী ভারতীয়।                       

আরও পড়ুন: Malda News: কেন ভিনরাজ্যে কাজের খোঁজে যেতে হয়? পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে উঠছে প্রশ্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Prashant Kishor : BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget