এক্সপ্লোর

Tel Aviv Terror Attack: ইজরায়েলে সন্ত্রাসবাদী হামলায় মৃত ৮, খতম দুই জঙ্গি

Tel Aviv Mass Shooting: তেল আভিভে সন্ত্রাসবাদী হামলার ফলে মৃত্যু হল আটজনের । জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। অন্যদিকে খতম হয়েছে দুই জঙ্গিও।

তেল আভিভ: ইজরায়েলের (Israel) রাজধানী তেল আভিভের (Tel Aviv) দক্ষিণ প্রান্তে অবস্থিত জাফা (Jaffa) এলাকায় দুই জঙ্গির (gunmen attack)  বন্দুক ও ছুরি নিয়ে হামলার ফলে মৃত্যু হল আটজনের। অন্যদিকে হামলাকারী দুই জঙ্গিকেও খতম করেছে ইজরায়েলের পুলিশ।

আরও পড়ুন: Hassan Nasrallah Dead: ইজরায়েলি হামলায় নিহত হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লা, মধ্যরাতে মুহুর্মুহু বোমাবর্ষণে ধ্বংসস্তূপ লেবানন

ইজরায়েলের পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দক্ষিণ তেল আভিভের জাফা এলাকায় আচমকা বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালায় কমপক্ষে দুই জঙ্গি। জনবহুল এলাকায় দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ছুরি নিয়েও চড়াও হয় একাধিক জনের ওপর। এর ফলে আটজনের মৃত্যু হয় এবং জখম হন আর বেশ কয়েকজন।

আরও পড়ুন: China Missile Launch: আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চিন, ভারতের একেবারে নাকের ডগায়, ড্রাগনের গতিবিধিতে বাড়ছে উদ্বেগ

ইজরায়েলের সংবাদ সংস্থা টাইমস অফ ইজরায়েল সূত্রে জানা গেছে, সন্ত্রাসবাদী ওই হামলাটি ঘটেছে লাইট রেল স্টেশনের কাছে অবস্থিত জেরুজালেম স্ট্রিটে। ইজরায়েলের এমডিএ অ্যাম্বুল্যান্স সার্ভিসের তরফে জানানো হয়েছে তাদের কাছে ইজরায়েলের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা এক মিনিটে খবর আসে যে জেরুজালেম স্ট্রিটে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এর ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন আরও কয়েকজন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনের চিকিৎসা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা কয়েকজনকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে হয়েছে।

আরও পড়ুন: Anura Kumara Dissanayaka: দ্বীপরাষ্ট্রে পালাবদল! শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি পদে বিপুল জয় বামপন্থী প্রার্থীর

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাইফেল নিয়ে দুই জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাচ্ছে আর সাধারণ মানুষ নিজেদের বাঁচানোর জন্য রাস্তার ওপর শুয়ে পড়েছেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে একাধিক মিসাইল ছোঁড়ে ইরান। তেহরানের দাবি, লেবাননে থাকা তাদের সঙ্গী হেজবোল্লার সর্বোচ্চ নেতা শেখ হাসান নাসরাল্লার হত্যার বদলা হিসেবেই ইজরায়েলে মিসাইল হামলা চালিয়েছে তারা। যদিও ইরানের মিসাইল হামলার পরেও লেবাননের নিজেদের অভিযান বন্ধ করেনি ইজরায়েল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Lebanon Pager Explosions: লেবাননে পেজার বিস্ফোরণে যুক্ত ভারতীয় যুবক? তদন্তে চাঞ্চল্যকর তথ্য, খোঁজ পাচ্ছে না পরিবার

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget