এক্সপ্লোর

COVID-19 vaccination : টিকা নেওয়ার জন্য মাত্র ৩ ঘণ্টায় নাম নথিভুক্ত করিয়েছেন ৮৮ লক্ষ : স্বাস্থ্যমন্ত্রী

মাত্র তিন ঘণ্টা মধ্যে প্রায় ৮৮ লক্ষ মানুষ করোনার টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। আজ এমনই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। 

নয়া দিল্লি : করোনার প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নেওয়ার আগ্রহও বাড়ছে মানুষের মধ্যে। গতকাল Co-Win পোর্টাল ও Aarogya setu অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্তকরণের পরিসংখ্যানই তার প্রমাণ। মাত্র তিন ঘণ্টার মধ্যে প্রায় ৮৮ লক্ষ মানুষ করোনার টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। আজ এমনই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। 

১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সিদের টিকাকরণ শুরু হচ্ছে। গতকাল তার রেজিস্ট্রেশন শুরু হয়। Co-Win পোর্টাল ও Aarogya setu অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান,  Co-Win রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব মসৃণভাবে সামলেছে। তিন ঘণ্টার মধ্যেই টিকাকরণের জন্য ৮৮ লক্ষ মানুষ নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এরপর অ্যাপোয়ন্টমেন্ট অনুযায়ী তাঁদের টিকাকরণ হবে।

পাশাপাশি তিনি বলেন, "যখন আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলাম, তখন এই ভাইরাস সম্বন্ধে আমাদের খুব একটা ধারণা ছিল না। এখন আমাদের অল্প হলেও ধারণা আছে। তাছাড়া ভারতে মৃত্যুর হার মাত্র ১.১১ শতাংশ। আমাদের কোভিড রোগীদের ডায়াগনসিস ও চিকিৎসার উপর জোর দিতে হবে। টেলিকমিউনিকেশনের মাধ্যমে তাঁদের চিকিৎসা সংক্রান্ত উপদেশ দিতে হবে।"

প্রসঙ্গত, দু'ফায় টিকাকরণ হয়েছে আগেই। পয়লা মে থেকে ফের শুরু হচ্ছে টিকাকরণ কর্মসূচি। অতীতে প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরাই কোভিড টিকা নিতে পারছিলেন। পরে টিকাকরণে যুবসমাজকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার। গত ১৯ এপ্রিল টিকাকরণের বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি হয়। তাতে বলা হয়, এবার থেকে ১৮ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরাও টিকা নেওয়ার যোগ্য।

সরকারের তরফে জানানো হয়েছে, এবার সরাসরি টিকাকরণের জায়গায় গিয়ে কোনও লাভ নেই। ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে ব্যক্তিদের নিজেদেরই রেজিস্ট্রেশন বা অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। বার বার টিকাকরণের জায়গায় গিয়েও কোনও লাভ হবে না। তৃতীয় দফার টিকাকরণের ক্ষেত্রে ভ্যাকসিন প্রস্তুতকারীদের ৫০ শতাংশ টিকা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে।

 

সেরা শিরোনাম

NCPI MP Faces Agitation : বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget