এক্সপ্লোর

Aadhaar Card Benefits: আধার কার্ড দেখিয়ে ঋণ নিতে পারবেন, জানেন কীভাবে করতে হবে আবেদন ?

Aadhaar Card Benefits: এতদিন সাধারণত পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহার হত আধার কার্ড। তবে পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে উপযোগিতা বেড়েছে আধার কার্ডের।

নয়াদিল্লি: আধার কার্ড (Aadhaar Card) মানে আর পরিচয়পত্র নয়। এবার থেকে এই কার্ড দেখিয়েই নিতে পারবেন ব্যক্তিগত ঋণ(Personal Loan)। তবে সেই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, আধারের তথ্য ভুল থাকলে পাবেন না কোনও টাকা।

এতদিন সাধারণত পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহার হত আধার কার্ড। তবে পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে উপযোগিতা বেড়েছে আধার কার্ডের। এখন আর এই কার্ড কেবল প্লাস্টিকের নথিপত্র নয়। এবার থেকে আধার কার্ডের মাধ্যমেই পেতে পারেন ব্যক্তিগত ঋণ । সামান্য কিছু ধাপ পেরোলেই পেতে পারেন লক্ষ-লক্ষ টাকা। জানেন কি সেই ঋণ পাওয়ার আসল পথ?

কোনও আমানত জমা রাখতে হবে না ?
নিয়ম অনুসারে এই ব্যক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিকে কোনও ধরনের আমানত বা 'সিকিউরিটি মানি' জমা রাখতে হবে না। কেবল আধার কার্ড থাকলেই নেওয়া যাবে ঋণ। তবে সেই ক্ষেত্রে কার্ডে তথ্য ভুল প্রমাণিত হলে কোনওভাবেই ঋণ পাবেন না আপনি। তাই ঋণের আবেদনের আগে কার্ডের সবকিছু খতিয়ে দেখে নিতে হবে আপনাকে।

কারা নিতে পারবেন এই ঋণ ?
আধার কার্ডের মাধ্যমে ব্যক্তিগত ঋণ নিতে চাইলে ওই ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে ২৩ বছর। এই ক্ষেত্রে ঋণগ্রহণকারী ব্যক্তির বয়স কোনওভাবেই ৬০ বছরের ঊর্ধ্বে হলে হবে না। বয়স বেশি হলে আবেদন গ্রহণ করবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

কীভাবে ঋণ নিতে পারবেন আধার থেকে ?
সব ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণ দেওয়ার জন্য গ্রাহকের থেকে নির্দিষ্ট কিছু নথি চায়। এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথির মধ্যে পড়ে আধার ও প্যান কার্ড। এই দুই প্রামাণ্য নথি পাওয়ার পরই Know Your Customer(KYC)কেওয়াইসি প্রক্রিয়া শুরু করে ব্যাঙ্ক বা ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান। সেই ক্ষেত্রেও আধার কার্ডকে সবথেকে বৈধ কেওয়াইসি নথি হিসেবে বিবেচনা করা হয়। তাই আপনি চাইলেই আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্কে ব্যক্তিগত ঋণের জন্য অনলাইনে আবেদন করতে পারেন।

১ প্রথমে যে ব্যাঙ্ক থেকে আপনি ঋণ নিতে চান, তার অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে যান। সেখানে ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করতে হবে আপনাকে।
২ এখানে হোম পেজে আপনাকে ব্যক্তিগত লোন বা পার্সোনাল লোন সেকশনে ক্লিক করতে হবে।
৩ এই পর্যায়ে আপনার ব্যক্তিগত ঋণ নেওয়ার যোগ্যতা আছে কিনা তা প্রথমে জেনে নিতে হবে। যা ব্যাঙ্কের সাইটেই আপনি জেনে যাবে।
৪ একবার আপনার ঋণ নেওয়ার যোগ্যতা নিশ্চিত হলেই 'অ্যাপ্লাই' ট্যাবে ক্লিক করুন। 
৫ এখানে আপনার থেকে ব্যক্তিগত তথ্য জানতে চাইবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যেখানে আপনার কাজ বা চাকরির বিষয়ে জিজ্ঞাসা করবে কর্তৃপক্ষ। আপনি চাকরি না করলে নিজের পেশার বিষয়ে জানাতে হবে ব্যাঙ্ককে। 
৬ একবার এই তথ্যগুলি জমা হয়ে গেলে ব্যাঙ্ক থেকে আপনার কাছে জমা দেওয়া বিবরণ যাচাইয়ের জন্য ফোন আসবে।
৭ এবার আপনাকে নিজের আধার কার্ডের কপি আপলোড করতে বলবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 
৮ যত তাড়াতাড়ি আপনার আধার কার্ডের যাচাই পর্ব সম্পন্ন হবে তত দ্রুত আপনার অ্যাকাউন্টে ব্যক্তিগত ঋণের টাকা ঢুকে যাবে।  
 

আরও পড়ুন : Aadhar Card Update : Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা বাড়ল, জেনে নিন শেষ তারিখ

আরও পড়ুন : UIDAI's Aadhaar Update:: এখনই সতর্ক হোন ! আধার কার্ড না থাকলে পাবেন না এই পরিষেবাগুলি

আরও পড়ুন : Aadhaar Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই ডাউনলোড করতে পারবেন আধার কার্ড, জেনে নিন এই পদ্ধতি

আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'

সেরা শিরোনাম

Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
Vantara: জন্মের পরই ভাঙে পা, শুরু লড়াই, এবার সাত সপ্তাহের রাজাকে অসম থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বনতারায়
জন্মের পরই ভাঙে পা, শুরু লড়াই, এবার সাত সপ্তাহের রাজাকে অসম থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বনতারায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget