এক্সপ্লোর

Aadhar Card Update : Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা বাড়ল, জেনে নিন শেষ তারিখ

Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা নিয়ে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস  Central Board of Direct Taxes(CBDT)। চলতি অর্থবর্ষের মধ্যে কার্ড লিঙ্ক করাতে হবে।

নয়াদিল্লি: ফের বাড়ানো হল Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা।আগে ৩০ সেপ্টেম্বেরর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান যোগের কথা বলেছিল সরকার। এবার সেই তারিখ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। 

এই বিষয়ে কী বলছে আয়কর বোর্ড ?
Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা নিয়ে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস  Central Board of Direct Taxes(CBDT)। বোর্ডের তরফে বলা হয়েছে,কোভিডকালে মানুষের সমস্যার কথা মাথায় রেখে দুই কার্ড যোগের সীমা বাড়ানো হয়েছে। চলতি অর্থবর্ষের শেষ তারিখ পর্যন্ত এই কার্ড লিঙ্ক করাতে পারবেন সবাই।

এই নিয়ে চার বার  
এই নিয়ে Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা চার বার বাড়াল সরকার। গত অর্থবর্ষের মধ্যেই এই কার্ড লিঙ্ক করানোর কথা বলেছিল কেন্দ্র। সেই অনুযায়ী ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে সবার আধারের সঙ্গে প্যান কার্ড জোড়ার কথা ছিল। যদিও কোভিডের কথা মাথায় রেখে সেই সময় বাড়িয়ে ৩০ জুন করে দেয় সরকার। তাতেও কাজ না হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরও সময় দেওয়া হয়। এবার ফের আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের সময় সীমা বাড়িয়ে ২০২২ সালের ৩১ মার্চ করা হল।

Aadhaar-PAN যোগ না হলে কী সমস্যা ?
Aadhaar-এর সঙ্গে PAN Card না জুড়লে ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি বেশকিছু সমস্যায় পড়তে হবে গ্রাহককে। অচল হয়ে যাবে প্যান কার্ড। একবার সময়সীমা চলে গেলে ১০০০টাকা জরিমানা দিতে হতে পারে গ্রাহককে। প্যান-আধার যোগ আবশ্যিক হওয়ায় এই কাজ না করলে আর্থিক লেনদেন করতে পারবেন না গ্রাহকরা।

কীভাবে প্যান কার্ডের সঙ্গে আধার জুড়বেন ?
১ প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ফিলিং পোর্টালে যান।
২ বাঁ দিকে আধার কার্ড লিঙ্ক সেকশনে ক্লিক করুন।
৩ এখানে আপনার প্যান নম্বর আধার নম্বর নাম লিখে দিন
৪ এবার ক্যাপচা ডিটেইল ফিলআপ করুন
৫ শেষে লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন। আপনার প্যান-আধার লিঙ্কিং কমপ্লিট।
৬ এর পরবর্তী কাজ আয়কর দফতরের।

সবকিছুতেই প্রামাণ্য পরিচয়পত্র
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক। তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। 

আরও পড়ুন : UIDAI's Aadhaar Update:: এখনই সতর্ক হোন ! আধার কার্ড না থাকলে পাবেন না এই পরিষেবাগুলি

আরও পড়ুন : Aadhaar Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই ডাউনলোড করতে পারবেন আধার কার্ড, জেনে নিন এই পদ্ধতি

আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
Rahul Gandhi : রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget