এক্সপ্লোর

Aadhaar Update: দিতে হবে কম টাকা, আধার কার্ড হোল্ডারদের জন্য সুখবর

Aadhaar Update: এই প্রসঙ্গে UIDAI জানিয়েছে, বিভিন্ন পরিষেবা ও সুবিধা দিয়ে মানুষের জীবনযাত্রা আরও সহজতর করতে চাইছে তারা। সেই কারণেই আধার কার্ড যাচাইকরণের মূল্য কমিয়ে আনা হয়েছে।

নয়াদিল্লি: আধার কার্ড(Aadhaar Card) হোল্ডারদের জন্য খুশির খবর শোনাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া Unique Identification Authority of India (UIDAI)। এবার থেকে আধার কার্ড যাচাইকরণ বা authentication-এর জন্য ২০ টাকা করে দিতে হবে না গ্রাহককে। এই যাচাইকরণের মূল্য কমিয়ে ৩টাকা করেছে আধার কর্তৃপক্ষ।

ক'দিন আগেই সরকার জিএসটি রিটার্ন দাবি করার জন্য করদাতাদের আধার যাচাইকরণ বা authentication  বাধ্যতামূলক করেছিল। এরপরই এই ধরনের সিদ্ধান্তে সুবিধা হবে আধার কার্ড হোল্ডারদের। এই প্রসঙ্গে UIDAI জানিয়েছে, বিভিন্ন পরিষেবা ও সুবিধা দিয়ে মানুষের জীবনযাত্রা আরও সহজতর করতে চাইছে তারা। সেই কারণেই আধার কার্ড যাচাইকরণের মূল্য কমিয়ে আনা হয়েছে।UIDAI কর্ণধার সৌরভ গর্গ এই বিষয়ে বলেন, ''আর্থিক প্রযুক্তি ক্ষেত্রে আধার ব্যবহারের একটা বিপুল সম্ভাবনা রয়েছে।ডিজিটাল পরিকাঠামোর সুযোগ যাতে সব সংস্থা ও সত্ত্বাধিকারীরা নিতে পারেন তাই ২০ টাকা থেকে যাচাইকরণের মূল্য কমিয়ে ৩ টাকা করা হয়েছে। রাষ্ট্রের এই উদ্যোগের ফলে জনগণের জীবনযাত্রা আরও সহজতর ও সম্মানীয় করাই আমাদের উদ্যেশ্য।'' সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে এই মন্তব্য করেছেন গর্গ।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই Aadhaar-এর মাধ্যমে ৯৯ কোটির বেশি eKYC করা সম্ভব হয়েছে। সম্প্রতি আধার কার্ড হোল্ডারদের জন্য আরও এক সুখবর দেয় UIDAI। আধার কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, যারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টার করেননি তাঁরাও আধারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন।

এখানেই শেষ নয়। প্রতারক বা হ্যাকারকুলের থেকে আপনার আধার কার্ডকে রক্ষা করতে এখন এসেছে মাস্কড আধার আইডি ‘Masked Aadhaar ID’ বা ভার্চুয়াল আইডি Virtual ID (VID)। ১৬ সংখ্যার নম্বর প্রকাশ্যে আনলেও জানা যাবে না গ্রাহকের গোপন তথ্য। সম্প্রতি এই পরিষেবা শুরু করেছে UIDAI।  

কী এই মাস্কড আইডি (What is a Masked Aadhaar or VID)?
নামের মধ্যেই লুকিয়ে আছে এই মাস্কড আইডির আসল কাজ। কোনও জায়গায় আধার কার্ডের গোপনীয়তা বজায় রেখেই কাজে লাগে এই আইডি। Masked Aadhaar-এর মাধ্যমে আসলে কোনও ব্যক্তি তাঁর আধার নম্বর লুকিয়ে রাখতে পারে।ই- আধার কপিতে সহজেই করা যায় এই কাজ। প্রতারকদের থেকে আপনার আধার কার্ডের গোপনীয়তা বজায় রাখতে প্রথম ৮টি সংখ্যা দেখতে দেয় না এই মাস্কড আইডি। পরিবর্তে সেখানে ‘xxxx-xxxx’ এই ধরনের কিছু দেখায়। এই ক্ষেত্রে কেবল ৪ সংখ্যা দেখা যায় সেখানে।

কীভাবে ডাউনলোড করবেন মাস্কড আধার আইডি(How to Download the Masked Aadhaar)
১ প্রথমে এই লিঙ্কটা https://eaadhaar.uidai.gov.in/ খুলুন।
২ এখানে আপনার ১২ সংখ্যার আধার আইডি কার্ড নম্বর লিখুন।
৩ তৃতীয় ধাপে ‘I want a masked Aadhaar’অপশনে ক্লিক করুন।
৪ এবার আপনাকে যাচাইয়ের জন্য ক্যাপচা ভরিফিকেশন কোড জমা করতে হবে।
৫ এই পর্যায়ে এসে ‘Send OTP’অপশনে ক্লিক করুন।
৬ শেষে আপনার ই-আধার কপি ডাউনলোড করে নিন।

আরও পড়ুন : UIDAI's Aadhaar Update:: এখনই সতর্ক হোন ! আধার কার্ড না থাকলে পাবেন না এই পরিষেবাগুলি

আরও পড়ুন : Aadhaar Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই ডাউনলোড করতে পারবেন আধার কার্ড, জেনে নিন এই পদ্ধতি

আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'

 

সেরা শিরোনাম

SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Rajasthan News: ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
Uttar Pradesh News : ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget