এক্সপ্লোর

প্রবল বর্ষণে মুম্বইয়ে বাড়ি ভেঙে মৃত ১১

প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের মালাড পশ্চিমে ভেঙে পড়ল বাড়ি। ১১ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। গতকাল রাত সোয়া ১১টা নাগাদ তিনতলা আবাসনের একাংশ ভেঙে পড়ে।

মুম্বই: প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের মালাড পশ্চিমে ভেঙে পড়ল বাড়ি। ১১ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। গতকাল রাত সোয়া ১১টা নাগাদ তিনতলা আবাসনের একাংশ ভেঙে পড়ে। শিশু, মহিলা-সহ বেশ কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান।দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। পাশের আরও একটি আবাসনের অবস্থাও বিপজ্জনক।
বুধবার গভীর রাতে মালাড পশ্চিমে নিউ কালেক্টর কমপাউন্ডে ওই বাড়ি ভেঙে পড়ে। উদ্ধারকারীরা মহিলা ও শিশু সহ ১৫ জনকে ভেঙে পড়া ওই বাড়ি থেকে উদ্ধার করেন। দুর্ঘটনায় জখম সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহন্মুম্বই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে,  এই বাড়ির সংলগ্ন অন্য একটি বাড়িতেও এর প্রভাব পড়ে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, নিকটবর্তী তিনটি বাড়ির বাসিন্দাদের বের করে আনা হয়। কারণ, এই বাড়িগুলির অবস্থাও খুব একটা ভালো নয়। 
মুম্বইয়ের জোন ১১ পুলিশের ডেপুটি কমিশনার বিশাল ঠাকুর জানিয়েছেন, ধ্বংস্তস্তুপে আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে রয়েছে উদ্ধারকারী দল। 
মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ ঘটনাস্থলে পৌঁছন। তিনি জানান, প্রবল বর্ষণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের বিডিবিএ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
উল্লেখ্য, গতকাল বুধবার মুম্বই ও শহরতলিতে প্রবল বর্ষণ হয়। এরফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তাঘাট ও রেললাইনে জল জমে যায়। ফলে বাস ও শহরতলির ট্রেন পরিষেবা ব্যাহত হয়। 

যে ১১ জনের মৃত্যু হয়েছে, তারমধ্যে আটজন একই পরিবারের। ওই পরিবারের সদস্য মহম্মদ রফি দুর্ঘটনার আগে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলেন। ফিরে এসে দেখলেন, পরিবারের অন্যরা আর নেই। 
মহম্মদ রফি বলেছেন, প্রবল বৃষ্টি হচ্ছিল। আমি দুধ আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখলাম সবকিছু শেষ হয়ে গিয়েছে। আমরা পরিবারে নয়জন ছিলাম। আমার স্ত্রী, ভাই ও ছয়জন শিশু ছিল। বাড়ির অবস্থা তো ভালো ছিল। বাড়ির অবস্থা খারাপ জানতে পারলে দ্রুত খালি করে দিতাম। আচমকাই সব কিছু হয়ে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget