এক্সপ্লোর

রোহতকে ১৮ বছরের তরুণী ও পুলিশকে গুলি করে খুন

রোহতক: হরিয়ানার রোহতকে ১৮ বছরের এক তরুণী এবং তাঁর পাহারায় নিযুক্ত এক পুলিশকর্মীকে খুব কাছ থেকে গুলি করে খুন করল তিন বাইক আরোহী অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। গতকাল এই ঘটনা ঘটেছে। পরিবারের সম্মানরক্ষায় এই হত্যাকাণ্ড (অনার কিলিং) বলে সন্দেহ করা হচ্ছে। বিয়ের সময় তাঁর বয়স কত ছিল, এই বিষয়ে রোহতকের আদালতে শুনানিতে হাজির হয়েছিলেন ওই তরুণী। এরপর আদালত থেকে ফেরার পথে ওই নৃশংস ঘটনা ঘটে। তরুণীর প্রহরায় নিযুক্ত ছিলেন পুলিশের সাব-ইন্সপেক্টর নরেন্দর কুমার এবং এক মহিলা কনস্টেবল। তাঁরা যখন ফিরছিলেন, তখন তিন বাইক আরোহী দুষ্কৃতী ওই তরুণী এবং পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি চালায়। মহিলা কনস্টেবল কোনওক্রমে প্রাণরক্ষা করতে সক্ষম হন। রোহতকের পুলিশ সুপার জশনদীপ সিংহ রানধাওয়া বলেছেন, বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন ওই তরুণী। এরপর বাবা-মা ওই তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এই মামলায় তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। রানধাওয়া আরও বলেছেন, নিহত তরুণীর শাশুড়ি আততায়ীদের শনাক্তকরণের বিষয়ে কিছু সূত্র দিয়েছেন। জাঠ সম্প্রদায়ের এই তরুণী গত বছর এক দলিত তরুণের সঙ্গে পালিয়ে যান। ওই সময় তাঁর বয়স ছিল ১৭। তরুণীর বাবা রোহতক থানায় তরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ওই তরুণ দাবি করেন যে, তিনি যাঁকে বিয়ে করেছেন তিনি প্রাপ্তবয়স্ক। এই দাবির পক্ষে তিনি কিছু ভুয়ো নথি জমা দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু তরুণীর পরিবারের পক্ষ থেকে আসল শংসাপত্র জমা দিয়ে দাবি করা হয় যে, বিয়ের সময় তরুণী নাবালিকা ছিলেন। এরপর তরুণকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। পুলিশ ওই তরুণীকে বাবা-মায়ের কাছে ফিরে যেতে বলেছিল। কিন্তু তিনি সেখানে যেতে অস্বীকার করায় তাঁকে কার্নালে নারী নিকেতনে পাঠানো হয়েছিল।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget