এক্সপ্লোর

7th Pay Commission News:আগামী সেপ্টেম্বর থেকে ডিএ বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের

উল্লেখ্য, গত প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি স্থগিত রয়েছে।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনপ্রাপকদের জন্য খুব শীঘ্রই সুখবর মিলতে পারে। কারণ, খুব শীঘ্রই মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ক্ষেত্রে তাঁদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে খুব তাড়াতাড়ি। এর আগে তাঁদের অনেকেরই আশা ছিল যে, সরকার চলতি বছরের জুলাই থেকেই ডিএ বৃদ্ধি পুণর্বহাল করবে। কিন্তু তা এখনই হচ্ছে না বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে বিভিন্ন সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিএ বৃদ্ধি কার্যকর হতে পারে। এরফলে প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনপ্রাপক উপকৃত হবেন। 
গত ২৬ জুন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি (জেসিএম), অর্থমন্ত্রক এবং কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ (ডিওপিটি)-র আধিকারিকদের মধ্যে একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। 
জেসিএমের ন্যাশনাল কাউন্সিলের জেসিএম মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ব্যাপারে একটি চিঠি জারি করেছে বলে খবর। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২৬ জুনের বৈঠক ইতিবাচক হয়েছে। 
উল্লেখ্য, গত প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি স্থগিত রয়েছে। করোনা ভাইরাজজনিত পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে যে প্রভাব পড়েছে, তার মোকাবিলায় তহবিল বাঁচাতে সরকার এই পদক্ষেপ নিয়েছিল। 
জানা গেছে, জেসিএম সচিব শিব গোপাল মিশ্রর দফতরের পক্ষ থেকে ওই চিঠি জারি করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা সচিব ডিএ ও ডিআরের ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিতে রাজি হয়েছেন।তবে বর্দ্ধিত ডিএ ও ডিআরের বকেয়া নিয়ে সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। 
উল্লেখ্য, গত বছর দেশে দেখা গিয়েছে করোনা ভাইরাসের প্রকোপ। সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি হয়েছিল।  এ বছর আবার করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যয় নিয়ে আসে। বর্তমানে সংক্রমণ রোধে বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ জারি রয়েছে। সেইসঙ্গে চলছে টিকাকরণের কাজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget