এক্সপ্লোর

Indian Killed in Nepal: নেপাল পুলিশের গুলিতে মৃত এক ভারতীয়

Indian killed by Nepal Police: পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, জানিয়েছেন পিলিভিটের পুলিশ সুপার।

নয়াদিল্লি: নেপালে বেড়াতে গিয়ে সেখানকার পুলিশের গুলিতে মৃত্যু হল এক ভারতীয়র। তাঁর এক সঙ্গী নিখোঁজ। তাঁরা তিনজন নেপালে  বেড়াতে গিয়েছিলেন। সেখানে কোনও কারণে সশস্ত্রবাহিনীর সঙ্গে তাঁদের বচসা হয়। এরপরেই গুলি চালায় নেপাল পুলিশ। সেই গুলিতে একজনের মৃত্যু হয়। অপর একজন ভারতে ফিরে এসেছেন এবং একজন নিখোঁজ। এই ঘটনার জেরে ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।

">

এই তিন ব্যক্তি উত্তর প্রদেশের পিলিভিটের হাজারা অঞ্চলের বাসিন্দা। এ বিষয়ে পিলিভিটের পুলিশ সুপার জয় প্রকাশ জানিয়েছেন, ‘তিনজন ভারতীয় নেপালে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে নেপাল পুলিশের বচসা বাঁধে। নেপাল পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনের একজন ভারতে ফিরে আসতে পেরেছেন এবং একজন নিখোঁজ। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।’

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম গোবিন্দ। তিনি পাপ্পু সিংহ ও গুরমেদ সিংহ নামে দুই সঙ্গীর সঙ্গে নেপালে বেড়াতে গিয়েছিলেন। কী কারণে নেপাল পুলিশের সঙ্গে তাঁদের বচসা হয়, সেটা এখনও স্পষ্ট নয়। গোবিন্দর মৃতদেহ নেপাল পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে। নেপালের একটি হাসপাতালে দেহটি রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে কড়া সতর্কতা জারি হয়েছে। পিলিভিট জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন। তাঁরা পরিস্থিতি পর্যালোচনা করছেন। 

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News |
Baruipur Incident News |
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget