এক্সপ্লোর

Aarogya Setu App : ভ্যাকসিন নিলেই পড়বে 'ব্লু টিক', আরোগ্য সেতু অ্যাপে নয়া ফিচার

COVID-19 vaccination: এবার থেকে 'ভ্যাকসিনেটেড স্ট্যাটাস' দেখাবে আরোগ্য সেতু অ্যাপ। ভ্যাকসিন নেওয়া থাকলেই মিলবে ব্লু টিকের সঙ্গে ব্লু শিল্ড। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের 'কনট্যাক্ট ট্রেসিং' অ্যাপে লঞ্চ হয়েছে নয়া ফিচার। গ্রাহক কোভিডের টিকা নিয়েছেন কিনা জানান দেবে আরোগ্য সেতু অ্যাপ।

নয়াদিল্লি: এবার থেকে 'ভ্যাকসিনেটেড স্ট্যাটাস' দেখাবে আরোগ্য সেতু অ্যাপ। ভ্যাকসিন নেওয়া থাকলেই মিলবে ব্লু টিকের সঙ্গে ব্লু শিল্ড। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের 'কনট্যাক্ট ট্রেসিং' অ্যাপে লঞ্চ হয়েছে নয়া ফিচার। গ্রাহক কোভিডের টিকা নিয়েছেন কিনা জানান দেবে আরোগ্য সেতু অ্যাপ।

আদতে সংক্রমিত ব্যক্তিদের নজরে রাখতেই এই অ্যাপ চালু করেছিল সরকার। কোনও গন্তব্যে যাওয়ার আগে সতর্ক করত এই সরকারি অ্যাপলিকেশন। সহজেই জানা যেত গন্থব্যস্থলের কাছাকাছি কোভিড আক্রান্তদের অবস্থান। ফলে স্বাভাবিকভাবেই সচেতন থাকতে পারতেন অ্যাপ ব্যবহারকারীরা। এ ছাড়াও ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট পেতে CoWin অ্যাপের সঙ্গে কাজ করে আরোগ্য সেতু অ্যাপ।

গত ২৫ মে ট্যুইটের মাধ্যমে নিজেদের নতুন এই ফিচারের সম্পর্কে সকলকে জানায় অ্যাপ কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, এবার থেকে আপনার টিকাকরণের স্ট্যাটাস জানা যাবে আরোগ্য সেতু অ্যাপে। একবার ভ্যাকসিন নিলেই দুটো 'ব্লু টিক' ও 'ব্লু শিল্ড' পাবেন গ্রাহক। হোম স্ক্রিনে টাচ করলেই দেখা যাবে এই স্ট্যাটাস। দুটো কোভিড টিকার ডোজ নিলে তবেই দেখা যাবে এই ব্লু টিক ও শিল্ড।

এ ছাড়াও আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমেই ইউজার নিজের ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।CoWin অ্যাপের পাশাপাশি এই কাজ করতে পারবেন গ্রাহক। মূলত, দুটি ভ্যকসিন নেওয়ার প্রামাণ্য নথি হিসাবেই এই সার্টিফিকেট ডাউনলোড করা উচিত। এখন বহু স্থানেই দুটি ভ্যাকসিন না নেওয়া থাকলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করছে প্রশাসন। 

সম্প্রতি আরোগ্য সেতু ও CoWin অ্যাপের সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। মোদি সরকারের ভ্যাকসিন নীতির সমালোচনায় তিনি বলেন, 'অযোগ্য সেতু', 'নো উইন' অ্যাপে করোনা যাবে না। কেবল ভ্যাকসিনের ২ ডোজ করোনা তাড়াতে পারবে। টুইটারে তিনি লিখেছেন, ''অ্যাপ নির্ভর মোদি সরকারকে বার্তা : এটা খুবই দুর্ভাগ্যজনক যে যাদের ইন্টারনেটের সুবিধা নেই তাদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই সংখ্যাটা দেশের অর্ধেকেরও বেশি। 'অযোগ্য সেতু' বা 'নো উইন' অ্যাপ করোনার থেকে বাঁচাতে পারবে না। কেবল ভ্যাকসিনের দুই ধাক্কা দেশবাসীকে বাঁচাতে পারবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget