এক্সপ্লোর

কংগ্রেসের ‘ন্যয়’ প্রকল্পের ভাবনা নির্মাণে সাহায্য করেছিলেন অভিজিৎ বিনায়ক, আর মোদিনমিক্স অর্থনীতিকে ধ্বংস করে গরিবিকে পুষ্ট করছে, ট্যুইট রাহুলের, অভিনন্দন সনিয়ার

কংগ্রেস গত লোকসভা ভোটে ন্যূনতম আয় গ্যারান্টি স্কিমের (ন্যয়) প্রতিশ্রুতিতে বলেছিল, ক্ষমতায় এলে দেশের গরিবতম পরিবারগুলির ২০ শতাংশকে মাসে ৬ হাজার টাকা করে বছরে ৭২০০০ টাকা আয় নিশ্চিত করবে তারা। এভাবে গরিবির বিরুদ্ধে লড়বে তারা।

নয়াদিল্লি: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তিকে স্বাগত জানিয়ে কংগ্রেসের ‘ন্যয়’ প্রকল্পের ভাবনা নির্মাণে তিনি সাহায্য করেছেন বলে জানালেন রাহুল গাঁধী। ২০১৯ এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রচারের অন্যতম প্রধান বিষয়, ছিল ন্যায়। এর মাধ্যমে সমাজের গরিব অংশ সুফল পাবে বলে দাবি করেছিল কংগ্রেস। রাহুলের আজকের দাবি, গরিবি নির্মূল করে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার শক্তি ছিল এই স্কিমের। এদিন রাহুল ট্যুইটে নোবেল সম্মানের জন্য বাছাই হওয়ায় অভিজিৎ বিনায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন। বলেন, অর্থনীতির নোবেল পাচ্ছেন বলে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। গরিবিকে ধ্বংস করে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষমতাসম্পন্ন ন্যয় কর্মসূচির ভাবনা নির্মাণে তিনি সাহায্য করেছিলেন। আর আজ আমরা দেখছি মোদিনমিক্স, যা অর্থনীতিকে ধ্বংস করে গরিবিকে পুষ্ট করছে। কংগ্রেস গত লোকসভা ভোটে ন্যূনতম আয় গ্যারান্টি স্কিমের (ন্যয়) প্রতিশ্রুতিতে বলেছিল, ক্ষমতায় এলে দেশের গরিবতম পরিবারগুলির ২০ শতাংশকে মাসে ৬ হাজার টাকা করে বছরে ৭২০০০ টাকা আয় নিশ্চিত করবে তারা। এভাবে গরিবির বিরুদ্ধে লড়বে তারা। অভিজিৎ বিনায়কের সঙ্গে যৌথ ভাবে নোবেল পাচ্ছেন তাঁর ফরাসি-মার্কিন স্ত্রী এস্থার ডাফলো, মার্কিন অর্থনীতিবিদ মিশেল ক্রেমারও, ‘বিশ্বজুড়ে দারিদ্র্য হটানোয় তাঁদের পরীক্ষানিরীক্ষামূলক দৃষ্টিভঙ্গির জন্য’। তিনজনকেই অভিনন্দন জানিয়েছেন সনিয়া গাঁধীও। কংগ্রেস সভানেত্রী বলেছেন, অধ্যাপক বন্দ্যোপাধ্যায় যে দেশে জন্মেছেন, তাকে যেমন গর্বিত করেছেন নিজের চমত্কার সাফল্যের মাধ্যমে, তেমনই তিনি ও ও তাঁর সহ প্রাপকরা ভারত সহ সারা বিশ্বের কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি পেতেও সাহায্য করেছেন। ওঁদের পদ্ধতি-প্রক্রিয়া, দৃষ্টিভঙ্গি ও পরীক্ষানিরীক্ষা দৃষ্টান্তমূলক ও বিরাট সমসাময়িক তাত্পর্য্যপূর্ণ। নোবেল প্রাপক হিসাবে তাঁর স্বীকৃতি প্রতিটি ভারতীয়কে খুশি করেছে।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget