এক্সপ্লোর

জম্মুর আখনুরে অস্ত্র ভর্তি ব্যাগ ফেলল পাক-ড্রোন, উদ্ধার নিরাপত্তা বাহিনীর

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে আখনুর সেক্টর থেকে ১২ কিলোমিটার দূরে পাল্লানওয়ালার একটি শুকনো ছোট নদীতে সোহাল খাদে ওই অস্ত্রগুলি ফেলা হয়। ভৌগোলিক অবস্থানের নিরিখে নিয়্ন্ত্রণ রেখা এবং আন্তজার্তিক সীমান্তের ক্রসিং পয়েন্টে ওই জায়গাটির আলাদা গুরুত্ব রয়েছে।

শ্রীনগর: তিন মাসের মধ্যে পাঁচবার। ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তান ড্রোন থেকে অস্ত্র বৃষ্টি হল উপত্যকার মাটিতে। আজ নিয়ন্ত্রণ রেখা বরাবর আখনুর সেক্টরে পাক ড্রোন থেকে অস্ত্র ভর্তি ব্যাগ ফেলা হয়। অস্ত্র ফেলার পরে ড্রোনটি পাক ভূখণ্ডে উড়ে যায় বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে আখনুর সেক্টর থেকে ১২ কিলোমিটার দূরে পাল্লানওয়ালার একটি শুকনো ছোট নদীতে সোহাল খাদে ওই অস্ত্রগুলি ফেলা হয়। ভৌগোলিক অবস্থানের নিরিখে নিয়্ন্ত্রণ রেখা এবং আন্তজার্তিক সীমান্তের ক্রসিং পয়েন্টে ওই জায়গাটির আলাদা গুরুত্ব রয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিকের কথায়, ’’আমরা একটি অস্ত্রভর্তি ব্যাগ উদ্ধার করি। তার মধ্যে ছিল ২টি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল। ৩টি একে ম্যাগাজিন, ৯০টি একে বুলেট( যার প্রতিটির মাপ ৭.৬২ এমএম), পিস্তল ম্যাগাজিন-সহ কিছু বুলেট।‘‘ ১৯ সেপ্টেম্বরই রাজৌরি সেক্টরে লস্কর-ই-তইবা জঙ্গিদের জন্য অস্ত্র ফেলেছিল পাকিস্তান। তারপর সাতদিনও পেরয়নি, ফের এই ঘটনা। সন্ত্রাসবাদীরা মুঘল রোড হয়ে কাশ্মীরের পুলওয়ামায় পৌঁছে অস্ত্রগুলি সংগ্রহ করে। এরপর তাদের গ্রেফতার করে নিরাপত্তাবাহিনী। সেদিনের ঘটনায় যে তিন লস্কর জঙ্গিকে নিরাপত্তাবাহিনী গ্রেফতার করেছিল, তারা হল রাহিল বাসির ওরফে আয়ান ভাই। আমির জান ওরফে হামজা, হাফিজ ইউনুস ওয়ানি ওরফে জুবের। সেদিনও ২টি একে ৫৬ অ্যাসল্ট রাইফেল, ৬টি একে ম্যাগাজিন, প্রচুর গোলাবারুদ, ৩টে গ্রেনেড, ৩টে পিস্তল ম্যাগাজিন –সহ ৩০ রাউন্ড বুলেট উদ্ধার হয়। ধৃতদের কাছ থেকে নগদ এক লক্ষ টাকাও পাওয়া গিয়েছিল। ২০ জুন কাথুয়া জেলার হীরানগরে এ রকম একটি অস্ত্র বোঝাই পাক ড্রোনকে গুলি করে নামিয়েছিল বিএসএফ। জম্মু-কাশ্মীর ডিজিপি দিলবাগ সিংহ জানিয়েছেন পাহাড়-পর্বতে ঢাকা উপত্যকার মাঝে ড্রোন থেকে এভাবে ফেলা অস্ত্র উদ্ধার করা নিরাপত্তাবাহিনীর কাছে বেশ চ্যালেঞ্জের।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget