এক্সপ্লোর

বাড়িতে বসে কাজের অভ্যাস ছাড়ুন, অফিসে আসুন সকাল সাড়ে ন’টার মধ্যে, মন্ত্রীদের বললেন মোদি

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, আমলারা যে সময়ে অফিসে পৌঁছতেন, তিনিও সেই সময়েই যেতেন। এর ফলে কাজের সুবিধা হত।

নয়াদিল্লি: বাড়ি থেকে কাজ করার বদলে সব মন্ত্রীকে সকাল সাড়ে ন’টার মধ্যে অফিসে ঢুকতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সহকর্মীদের সংসদের অধিবেশন চলাকালীন বাইরে কোথাও না যাওয়ারও পরামর্শ দিয়েছেন। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠকে এ কথা বলেন মোদি। যাঁরা নতুন মন্ত্রী হয়েছেন, অভিজ্ঞ ব্যক্তিদের তাঁদের কাজকর্ম বুঝিয়ে দিতেও বলেছেন প্রধানমন্ত্রী। সাংসদদের সঙ্গে দেখা করার জন্য সময় বের করার কথাও বলেছেন তিনি। এক মন্ত্রী জানিয়েছেন, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, আমলারা যে সময়ে অফিসে পৌঁছতেন, তিনিও সেই সময়েই যেতেন। এর ফলে কাজের সুবিধা হত। সব মন্ত্রীকে পাঁচ বছরের পরিকল্পনা জমা দিতেও বলেছেন প্রধানমন্ত্রী। নতুন সরকারের প্রথম ১০০ দিনে প্রভাব ফেলার মতো সিদ্ধান্ত নিতেও বলেছেন তিনি। মন্ত্রিগোষ্ঠীর এই বৈঠকে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান (শিক্ষক নিয়োগে সংক্ষণ) ২০১৯ বিল অনুমোদন করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক তিন তালাক বিলও নতুন করে অনুমোদিত হয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটির বদলে নতুন বিল আনা হয়েছে। এছাড়া জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তের বাসিন্দাদের সরকারি চাকরি, পদোন্নতি ও পেশাদারী কোর্সে ভর্তিতে সংরক্ষণ সংক্রান্ত বিল অনুমোদন করা হয়েছে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget