এক্সপ্লোর

চলছে পুলিশি টহলদারি, নেমেছে র‍্যাফ, বিজেপির ডাকা বনধে আজ থমথমে বাগনান

BJP has called for a 12 hours Bagnan Bandh: অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার বাগনানে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। মোতায়েন র‍্যাফ, জলকামানও।

হাওড়া: দলীয় নেতাকে খুনের অভিযোগে আজ ১২ ঘণ্টার বাগনান বন্‍‍ধের ডাক দিয়েছে বিজেপি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার বাগনানে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। মোতায়েন র‍্যাফ, জলকামানও। রয়েছেন হাওড়া গ্রামীণের পদস্থ পুলিশ কর্তারা। অধিকাংশ দোকানও এদিন খোলেনি। ৬ নম্বর জাতীয় সড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। অন্যদিকে বন্‍‍ধের বিরোধিতায় সকাল-সকালই  পথে নেমেছে তৃণমূল। বাগনান স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, লক্ষ্মীপুজোর মুখে এই  বন্‍‍ধ বহু মানুষের ব্যবসায়িক ক্ষতি ডেকে আনবে। তাছাড়া অসুবিধের শিকার হবে সাধারণ মানুষ। তৃণমূল কর্মীদের দাবি, এই ঘটনায় তাদের কোনও যোগ নেই। যদিও অষ্টমীর রাতে বিজেপি নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকেই। অষ্টমীর রাতে বাগনানের চন্দনাপাড়া গ্রামে কিংকর মাজি নামে এক বিজেপি নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী পরিতোষ মাজির বিরুদ্ধে। আহত অবস্থায় প্রথমে কিংকরকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রেফার করা হয় এনআরএস-এ। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ বাহিনী এবং RAF। এরপরই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত বিজেপি কর্মীরা। পুলিশের দাবি, করোনা আক্রান্ত ছিলেন বিজেপি নেতা। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। যদিও মৃতের পরিবার পুলিশের দাবি মানতে নারাজ। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত তৃণমূল কর্মী পলাতক।

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget