এক্সপ্লোর

২৬-এ ১৫, লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল-লের ভোটে ফের জয়ী বিজেপি, ‘কৃতজ্ঞতা’ নড্ডার

২০১৫-র নির্বাচনে বিজেপি ১৭টি, কংগ্রেস ৪টি, ন্যাশনাল কনফারেন্স ২টি, নির্দলরা তিনটি আসনে জিতেছিল। গতবারের চেয়ে কংগ্রেসের ৫টি আসন বেড়েছে। আমআদমি পার্টি (আপ) এবার প্রথম নির্বাচনে প্রার্থী দিয়েও খাতা খুলতে পারেনি। ন্যাশনাল কনফারেন্স, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি নির্বাচনে সামিল হয়নি।

নয়াদিল্লি: লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল-লের ক্ষমতা বহাল রইল বিজেপির। ২৬ সদস্যের কাউন্সিলে বিজেপি ১৫টি আসন পেয়েছে, কংগ্রেস জয়ী হয়েছে ৯টিতে। গত বছর আগস্টে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পাওয়ার পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে নির্দলরা বাকি ২টি আসন দখল করেছে। বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। ভোট পড়ে ৬৫.০৭ শতাংশ। দলের এই বড়সড় নির্বাচনী সাফল্যকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বিজেপি সভাপতি জে পি নড্ডা বলেছেন, বিজেপির ওপর আস্থা, ভরসা রাখার জন্য লাদাখের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। ট্যুইটে দলের স্থানীয় নেতা, কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। ২০১৫-র নির্বাচনে বিজেপি ১৭টি, কংগ্রেস ৪টি, ন্যাশনাল কনফারেন্স ২টি, নির্দলরা তিনটি আসনে জিতেছিল। গতবারের চেয়ে কংগ্রেসের ৫টি আসন বেড়েছে। আমআদমি পার্টি (আপ) এবার প্রথম নির্বাচনে প্রার্থী দিয়েও খাতা খুলতে পারেনি। ন্যাশনাল কনফারেন্স, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি নির্বাচনে সামিল হয়নি। জানা গিয়েছে, বিজেপি প্রার্থীরা ভারত-পাকিস্তান সীমান্তের শেষ গ্রাম তুরতুকে জয়ী হলেও ভারত-চিন সীমান্তের চুসুলে হেরেছেন। নিওমা, চুসুলের আসনগুলিতে জিতেছেন নির্দলরা। বিজেপি জিতেছে দিসকিত, তেগার, হুন্দার, পানামিক, তাঙ্গতসে, কুনগিয়াম, মারতসেলাং, কারজক, থিকসে, চুচোট, স্কু-মারখা, লামাইউরু, খালত্সে, লিঙ্গসেত-এ। সাসপোল, ইগু, তেমিসগাম, বাসগো, লোয়ার লে, আপার লে, ফায়াং, সকতি, স্কারবুচান কাউন্সিল আসনগুলি পেয়েছে কংগ্রেস। ২০১০-এর নির্বাচনে কংগ্রেস ২২টি, বিজেপি মাত্র চারটি আসনে জিতেছিল। অর্থাত্ ক্রমশঃ শক্তিক্ষয় হয়েছে কংগ্রেসের। এবার ৪৫০২৫ জন মহিলা সমেত মোট ভোটার ছিলেন ৮৯৭৭৬ জন। ২৯৪ টি বুথে ভোটগ্রহণ করা হয়। লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল-লের মোট আসন ৩০টি। ২৬টিতে ভোট হয়।বাকি চারটি আসনে কাউন্সিলরদের মনোনীত করে সরকার। ১৯৯৫ সালে এই কাউন্সিল গঠনের পর থেকে কংগ্রেসই বারবার দাপট দেখাত। তিনবার তারা জয়ী হয়। ২০০৫ সালে জেতে লাদাখ ইউনিয়ন টেরিটরিয়াল ফ্রন্ট। বিজেপি গতবারের নির্বাচনে কংগ্রেসের হাত থেকে প্রথম ক্ষমতা ছিনিয়ে নেয়। লাদাখের কারগিলের পৃথক হিল কাউন্সিল আছে। ২০১৮ সালে ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে সেই কাউন্সিল।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget