এক্সপ্লোর

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৫ শতাংশ ডিএ বৃদ্ধিতে অনুমোদন মন্ত্রিসভার, ‘দেওয়ালির উপহার’, বললেন জাভরেকর

চলতি বছরের গত জুলাই মাস থেকে বৃদ্ধি কার্যকর হবে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। তাঁদের মহার্ঘ্য ভাতা (ডিএ) ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তা ১২ থেকে ১৭ শতাংশ হল। বাজারে লাগাতার মূল্যবৃদ্ধির সঙ্গে তাল রাখতে তাঁদের সুরাহার কথা ভেবে এহেন পদক্ষেপ করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনসনভোগী কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) বৃদ্ধিতেও সম্মতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় ক্যাবিনেট। চলতি বছরের গত জুলাই মাস থেকে বৃদ্ধি কার্যকর হবে বলে জানা গিয়েছে। সপ্তম কেন্দ্রীয় পে কমিশনের সুপারিশের ভিত্তিতে গৃহীত ফর্মূলার সঙ্গে সাযুজ্য রেখেই ডিএ ও ডিআর বাড়ানোর পদক্ষেপ করা হয়েছে। জাভরেকর জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ৪৮ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬২ লক্ষ পেনসনার। এটা তাঁদের ‘দেওয়ালির উপহার’ বলে মন্তব্য করেছেন তিনি। জাভরেকর জানিয়েছেন, ৫ শতাংশ ডিএ, ডিআর বেশি দিতে হলে সরকারি তহবিলের ওপর বাড়তি ১৬০০০ কোটি টাকার বোঝা চাপবে। শাস্ত্রী ভবনে আয়োজিত ক্যাবিনেট বৈঠকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে এসে প্রথমে জম্মু ও কাশ্মীর বাদে অন্যত্র ও পরে কাশ্মীর উপত্যকায় বসতি গড়া ৫৩০০ পরিবারের প্রত্যেককে সাড়ে ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান জাভরেকর। পাশাপাশি ২০১৯ এর ১ আগস্টের পর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় সুবিধা ভোগ করার জন্য বাধ্যতামূলক আধার সংযুক্তিকরণ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget