এক্সপ্লোর

বিরোধিতাই গণতন্ত্রের সেফটি ভালভ, ভিন্নমত পোষণ করলেই দেশবিরোধী তকমা সাঁটা যায় না, মন্তব্য বিচারপতি চন্দ্রচূড়ের

বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন, ‘বিরুদ্ধ মত রক্ষা করা একটি সতর্কতা যা বলে দেয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আমাদের উন্নয়ন ও সামাজিক বোঝাপড়ার বৈধ পন্থা বাতলে দিলেও, আমাদের বহুত্ববাদী সমাজের আদর্শ ও পরিচয়ের ক্ষেত্রে একাধিপত্য বিস্তার করতে পারে না।’

আমদাবাদ: ‘বিরুদ্ধ মতকে দেশ-বিরোধী তকমা দেওয়া হচ্ছে। কিন্তু, বিরোধিতাই গণতন্ত্রের সেফটি ভালভ।’ শনিবার গুজরাতের আমদাবাদে ‘ভারত এক কর্মশালা: বহুত্ব থেকে বহুত্ববাদ’ শীর্ষক আলোচনা সভায় তাত্‍পর্যপূর্ণ এই মন্তব্য শোনা গেল সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের গলায়। ১৫-তম বিচারপতি পি ডি দেশাই স্মারক বক্তৃতায় তিনি বলেন, ‘ভিন্নমত বা বিরোধিতাই গণতন্ত্রের সেফটি ভালভ। ভিন্নমত পোষণ করলেই, কারও উপর গণতন্ত্রের বিরোধী বা দেশবিরোধী তকমা সেঁটে দেওয়া ঠিক নয়। কারণ, সাংবিধানিক মূল্যবোধ রক্ষা করাই আমাদের প্রতিশ্রুতি। দেশের সেই প্রতিশ্রুতির অন্তরে আঘাত করা হচ্ছে। এর ফলে স্বেচ্ছাকৃত গণতন্ত্রের প্রচারও ব্যাহত হচ্ছে।’ বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন, ‘বিরুদ্ধ মত রক্ষা করা একটি সতর্কতা যা বলে দেয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আমাদের উন্নয়ন ও সামাজিক বোঝাপড়ার বৈধ পন্থা বাতলে দিলেও, আমাদের বহুত্ববাদী সমাজের আদর্শ ও পরিচয়ের ক্ষেত্রে একাধিপত্য বিস্তার করতে পারে না।’ সিএএ-এনআরসি নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই এদিন জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বের কথা মনে করিয়ে দেন চন্দ্রচূড়। বৈচিত্রের মধ্যে ঐক্যই যে এই দেশের ভিত্তি, সেকথাও শোনা যায় বিচারপতির গলায়। তিনি বলেন, ‘বিরুদ্ধে মত দমন করার জন্য রাষ্ট্রশক্তিকে কাজে লাগানো হয়, তাহলে ভয়ের পরিবেশ তৈরি হয়। যা আইনের শাসনের বিরোধী। এটি বহুত্ববাদী সমাজের সাংবিধানিক দর্শনের বিরোধী। প্রশ্ন করার অধিকার ও বিরুদ্ধ মত দমন করা হলে রাজনৈতিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়ন ধ্বংসপ্রাপ্ত হয়। সেই প্রেক্ষিতেই বিরুদ্ধ মত গণতন্ত্রের সেফটি ভালভ।’ কখনও অসহিষ্ণুতা, কখনও উগ্র জাতীয়তাবাদ, কখনও বিশিষ্টজনদের উদ্দেশে কুরুচিকর আক্রমণ। পর্যবেক্ষক মহলের মতে, এসবের মধ্যে দিয়ে আখেরে ক্ষতি হচ্ছে দেশের। তাই দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিচারপতি চন্দ্রচূড়ের বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget