এক্সপ্লোর

ঋণের ২২ লক্ষ টাকা পরিশোধ না করা এবং চেক বাউন্স করার অপরাধে অভিনেত্রী কোয়েনা মিত্রকে ছমাসের কারাদণ্ড

মুসাফির, এক খিলাড়ি এক হাসিনা, আপনা স্বপ্না মানি মানি-র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন কোয়েনা

মুম্বই: চেক বাউন্স করায় প্রতিষ্ঠিত মডেল ও অভিনেত্রী কোয়েনা মিত্রকে দোষী সাব্যস্ত করল মুম্বইয়ের আন্ধেরি মেট্রোপলিটন কোর্ট। তাঁকে ছমাসের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৬ জুলাই দেওয়া রায়ে বিচারপতি কেতকী চহ্বাণ ৪ লক্ষ ৬৪ হাজার টাকা জরিমানাও করেছেন কোয়েনাকে। সেই টাকা দেওয়া হবে অভিযোগকারিনী মডেল পুণম শেট্টিকে। পুণমের অভিযোগ, তাঁর থেকে বেশ কয়েক দফায় মোট ২২ লক্ষ টাকা ধার নিয়েছিলেন কোয়েনা। যদিও তা ফেরত দেননি। ২০১৩ সালে যা নিয়ে আদালতের দ্বারস্থ হন পুণম। আদালতের নির্দেশে পুণমকে ৩ লক্ষ টাকার একটি চেক দেন কোয়েনা। সেই চেকটি বাউন্স করে। সেই বছরের ১৯ জুলাই কোয়েনাকে লিগ্যাল নোটিস পাঠান পুণম। তার পরেও টাকা ফেরত না দেওয়ায় ১০ অক্টোবর মামলা করেন পুণম। বিচারপর্বে কোয়েনার আইনজীবী দাবি করেন যে, ২২ লক্ষ টাকা ধার দেওয়ার মতো ক্ষমতাই নেই পুণমের। কারণ মডেল হিসাবে তিনি নাকি নিতান্তই গড়পড়তা। পাশাপাশি কোয়েনার আইনজীবী এ-ও দাবি করেন যে, অবৈধভাবে তেজারতি ব্যবসা চালান পুণম। যদিও সমস্ত অভিযোগই খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি বলেছেন, 'বড় কোনও প্রোডাকশন হাউসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল না বলে বা অভিযুক্তের মতো ২০১২-১৩ সালের আগে থেকেই প্রতিষ্ঠিত এবং অভিনয় জগতে পরিচিতি না পেলেও বা ছোট-খাট কাজ করলেও পুণমের টাকা ধার দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না।’ জরিমানার টাকা না দিতে পারলে আরও তিন মাসের কারাবাস হবে কোয়েনার। মুসাফির, এক খিলাড়ি এক হাসিনা, আপনা স্বপ্না মানি মানি-র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন কোয়েনা।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক

ভিডিও

Taratala News: তারাতলার বিপর্যয়স্থলে চিহ্নিত ৩টি পয়েন্ট, টানেল করে চালানো হচ্ছে উদ্ধারকাজ
Taratala News:
Taratala News:
Suvendu Adhikari on Taratala Incident:
Taratala News: তারাতলায় বিপর্যয়, SSKM-এ দিশেহারা পরিজনেরা, কী ছবি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget