এক্সপ্লোর

Chita Bhasma Holi : বারাণসীতে প্রথা মেনে পালিত ‘চিতাভস্ম হোলি’, শুরু উৎসব

Varanasi: বারাণসীতে ‘চিতাভস্ম হোলি’ বহু প্রাচীন প্রথা। মানুষের বিশ্বাস, এভাবে হোলি উৎসব পালন করলে মোক্ষলাভ করা যায়। স্কন্ধ পুরাণ ও প্রাচীন গ্রন্থগুলিতে এই উৎসবের বর্ণনা রয়েছে।

বারাণসী: রঙ্গবতী একাদশীর (Rangbhari Ekadashi) পরের দিন বারাণসীর (Varanasi) মণিকর্ণিকা ঘাটে (Manikarnika Ghat) পালিত হল ‘চিতাভস্ম হোলি’ (Chita Bhasma)। এই প্রথার মধ্যে দিয়েই শুরু হল হোলি উৎসব। মহাশ্মশান ঘাটে চিতাভষ্ম মেখে শুরু হয় এই উৎসব। এবারও তার ব্যতিক্রম হল না। সকাল থেকেই মণিকর্ণিকা ঘাটে ভিড় জমান বহু মানুষ। মহাশ্মশাননাথ মন্দিরে বিশেষ প্রার্থনার পর শুরু হয় ‘চিতাভস্ম হোলি’ উৎসব। সেখানে উপস্থিত হওয়া লোকজন এক অপরকে শ্মশানের চিতাভস্ম ও আবির মাখিয়ে দেন। এরই সঙ্গে তাঁদের গলায় ছিল চিরাচরিত লোকগীতি ‘খেলে মশানে মে হোলি দিগম্বর, খেলে মশানে মে হোলি...’।

বারাণসীতে ‘চিতাভস্ম হোলি’ বহু প্রাচীন প্রথা। মানুষের বিশ্বাস, এভাবে হোলি উৎসব পালন করলে মোক্ষলাভ করা যায়। স্কন্ধ পুরাণ ও প্রাচীন গ্রন্থগুলিতে এই উৎসবের বর্ণনা রয়েছে।

ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব হল হোলি। সারা দেশেই উৎসাহের সঙ্গে পালিত হয় এই উৎসব। লোকজন একে অপরকে রং মাখিয়ে এই দিনটি পালন করেন। কোথাও শুধু আবির, আবার কোথাও ফুলের মাধ্যমে পালিত হয় হোলি। তবে বারাণসীতে হোলি উৎসব একটু আলাদা। এখানে এই উৎসব শুরু হয় রঙ্গবতী একাদশীর দিন থেকে। এর পরের দিন পালিত হয় ‘চিতাভস্ম হোলি’।

মহাশ্মশানের চিতাভস্ম মেখে হোলি উৎসব পালন করার পিছনে প্রাচীন ধর্মবিশ্বাস আছে। কথিত আছে, রঙ্গবতী একাদশীর পরের দিন বারাণসীর মণিকর্ণিকা ঘাটে চিতাভস্ম মেখে হোলি খেলতে আসেন স্বয়ং শিব। সেই কারণেই এই দিনটিতে বারাণসীর মণিকর্ণিকা ঘাটে চিতাভস্ম মেখে হোলি উৎসব পালন করার জন্য এত মানুষ ভিড় জমান।

বারাণসীর এক পুরোহিত জানিয়েছেন, ‘প্রভু শঙ্করের কপালে বসন্ত পঞ্চমীর তিলক লাগানোর পরেই বারাণসীতে হোলি উৎসব শুরু হয়। এরপর তাঁরা শিবরাত্রির দিন বিয়ে করেন। মা পার্বতীর তোতাপাখি দান করার পর বারাণসীতে এসে অন্যান্য দেবতা, যক্ষদের সঙ্গে হোলি খেলেন প্রভু বিশ্বনাথ। কিন্তু সেদিন তিনি ভূত-প্রেতদের সঙ্গে হোলি খেলতে পারেননি। তাই পরদিন চিতাভস্ম মেখে সবার সঙ্গে মিলে হোলি খেলেন মহাদেব। তারপর থেকেই এই প্রথা চলে আসছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget