এক্সপ্লোর

Cold Moon Day 2020: বছরের শেষ পূর্ণিমা ‘কোল্ড মুন’, ভারতে দেখা যাবে বুধবার রাতে

Cold Moon 2020, timings: বুধবার রাত ৮.৫৮ মিনিটে ভারত থেকে সবচেয়ে ভালভাবে দেখা যাবে এই পূর্ণিমা।

নয়াদিল্লি: চলতি বছর ঘটনাবহুল। গোটা বছরটাই কেটেছে করোনাভাইরাসের আবহে। এরই মধ্যে একাধিকবার মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করেছেন বিশ্ববাসী। চন্দ্রগ্রহণের পাশাপাশি সূর্যগ্রহণও দেখা গিয়েছে এ বছর। এবার বছরের শেষে আরও একটি মহাজাগতিক ঘটনা দেখা যাবে। আগামীকাল ও বুধবার দেখা যাবে বছরের শেষ পূর্ণিমা, যেটিকে আনুষ্ঠানিকভাবে বলা হয় ‘কোল্ড মুন’। ভারত থেকেও দেখা যাবে এই পূর্ণিমা। বুধবার রাত ৮.৫৮ মিনিটে ভারত থেকে সবচেয়ে ভালভাবে দেখা যাবে এই পূর্ণিমা। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বছরের শেষে দীর্ঘতম রাতে এই পূর্ণিমা দেখা যায়। এটিকে ‘লং নাইটস মুন’ হিসেবে চিহ্নিত করা হয়। ইউরোপে বড়দিনের পরেই দেখা যায় ‘কোল্ড মুন’। এবারের ‘কোল্ড মুন’ চলতি বছরের ১৩-তম পূর্ণিমা। মঙ্গল ও বুধবার রাতে দেখা যাবে এই পূর্ণিমা। উত্তর আমেরিকায় পূর্ণিমা দেখা যাবে আগামীকাল রাতে। ভারতে দেখা যাবে পরের দিন। ‘কোল্ড মুন’ প্রত্যক্ষ করার সেরা সময় গোধূলি। সেই সময় পশ্চিমদিকে সূর্য অস্তে যাবে আর পূর্ব আকাশে চাঁদ উঠবে। চাঁদ ওঠার পর প্রায় ১৫ থেকে ২০ মিনিট পূর্ব আকাশে দেখা যাবে। গোধূলিতে চাঁদ যখন প্রথমবার দেখা যায়, তখন পৃথিবী থেকে চাঁদের উপর সূর্যের আলো প্রতিফলিত হতে দেখা যায়। পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে সূর্যের এই আলো প্রত্যক্ষদর্শীদের কাছে এসে পৌঁছয়। এই সময় চাঁদের রং কমলা দেখায়। পরে এই রং বদলে হলুদ হয়ে যায়। শেষে চাঁদকে সাদা দেখায়। আলোর বিচ্ছুরণের তারতম্যের কারণেই চাঁদের রং বদলে যায়। আগামী বছর প্রথম পূর্ণিমা দেখা যাবে ২৮ জানুয়ারি। এই পূর্ণিমার নাম ‘উলফ মুন’। বছরের দ্বিতীয় পূর্ণিমা ২৭ ফেব্রুয়ারি, যার নাম ‘স্নো মুন’। বছরের তৃতীয় পূর্ণিমা ২৮ মার্চ। এই পূর্ণিমার নাম ‘ওয়র্ম মুন’। বছরের চতুর্থ পূর্ণিমা ২৭ এপ্রিল। এটির নাম ‘পিঙ্ক মুন’। ২৬ মে দেখা যাবে ‘ফ্লাওয়ার মুন’। এটি বছরের পঞ্চম পূর্ণিমা। ২৪ জুন বছরের ষষ্ঠ পূর্ণিমা, যার নাম ‘স্ট্রবেরি মুন’। ৩১ জুলাই দেখা যাবে ‘বাক মুন’। ৩০ অগাস্ট দেখা যাবে ‘স্টারজিওন মুন’। ২৯ সেপ্টেম্বর দেখা যাবে ‘হার্ভেস্ট মুন’। ২৮ অক্টোবর দেখা যাবে ‘হান্টার’স মুন’। ২৭ নভেম্বর দেখা যাবে ‘বিভার মুন’। আগামী বছরের শেষ পূর্ণিমা ‘কোল্ড মুন’ দেখা যাবে ২৭ ডিসেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget