এক্সপ্লোর

রাজস্থানে বসুন্ধরার বিরুদ্ধে প্রাক্তন বিদেশমন্ত্রী যশবন্ত সিংহের ছেলে বিজেপি-ত্যাগী মানবেন্দ্রকে প্রার্থী করল কংগ্রেস

নয়াদিল্লি: বিজেপি-ত্যাগী মানবেন্দ্র সিংহকে রাজস্থানের ঝালরাপাটান কেন্দ্রে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে প্রার্থী করল কংগ্রেস। তিনি প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী যশবন্ত সিংহের ছেলে। বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিতে সেপ্টেম্বরেই বিজেপি ছাড়েন শেও কেন্দ্রের প্রাক্তন দলীয় বিধায়ক মানবেন্দ্র। শনিবার রাজস্থানের ৭ ডিসেম্বরের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস। প্রথম দফায় ১৫২টি কেন্দ্রের তালিকা দিয়েছে তারা। আজকের ৩২ প্রার্থীর তালিকাটি প্রকাশ করেন রাজস্থানের ভারপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক ও ইনচার্জ মুকুল ওয়াসনিক। অশোক গেহলট, সচিন পায়লট, সিপি জোশী সমেত প্রথম সারির রাজ্য কংগ্রেস নেতারা এবার বিধানসভা নির্বাচনে লড়ছেন। ২০০৩ থেকে বসুন্ধরাকে জিতিয়ে আসছে ঝালোয়ার জেলার ঝালরাপাটান। মানবেন্দ্র এবার তাঁকে সেখানে টক্কর দিতে পারেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। মানবেন্দ্র আজ বলেন, আমি চ্যালেঞ্জ নিতে তৈরি। রাজপুত নেতা যশবন্ত সিংহকে অপমান করায় রাজস্থানের মানুষ বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ২০১৪-র লোকসভা ভোটে নিজের দূর্গ বারমের থেকে ভোটে লড়তে চাইলেও বিজেপি নেতৃত্ব টিকিট না দেওয়ায় প্রবীণ যশবন্ত ও মানবেন্দ্র ক্ষোভে ফুঁসছিলেন। যশবন্ত সেবার নির্দল হয়ে ভোটে লড়ে বিজেপি প্রার্থী সোনারামের কাছে পরাস্ত হন। যশবন্তকে বিজেপি টিকিট না দেওয়ায় অখুশি হয়ে রাজপুত সম্প্রদায়ের একাংশ বলে, একজন ‘বহিরাগত’র জন্য ওনাকে উপেক্ষা করে ঠিক করেননি বসুন্ধরা। ২২ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে ৫৪ বছর বয়সি মানবেন্দ্র মন্তব্য করেন, কমল কী ফুল, হামারি ভুল! কেন্দ্রে, রাজ্যে বিজেপির কাজের স্টাইলেও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার চালানোর সংস্কৃতি নিয়ে সমস্যা রয়েছে। চরম দুর্নীতি চলছে। তবে বিজেপিকে ‘আমার পরিবার’ বলে জানিয়ে দল ছাড়া সহজ ছিল না বলেও জানিয়েছিলেন তিনি। বলেন, পরিবারের ভিতরেই কেউ আমার কথা শুনতে চাইনি। একজন বন্ধু, রাহুল গাঁধী আমার কথা শুনতে চান, তারপরই সিদ্ধান্ত নিই। তবে মানবেন্দ্রকে গুরুত্ব দিচ্ছেন না বসুন্ধরা। তিনি বলেছেন, কোনও প্রার্থী খুঁজে পায়নি কংগ্রেস। ওনাকে কোনও একটা কেন্দ্রে টিকিট দিতেই হোত। তাই ওনারে ঝালরাপাটানে পাঠানো হল। কিন্তু ওদের জানা উচিত, এটা একজন ব্যক্তির লড়াই নয়, ঝালোয়ার ও রাজস্থান এই লড়াই লড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget