এক্সপ্লোর

রাজ্যে আরও ৩ করোনা আক্রান্তের মৃত্যু, সংখ্যা বেড়ে ৬

মঙ্গলবার সন্ধ্যায় ২ জনের মৃত্যু হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল ও হাওড়ার গোলাবাড়ি আইএলএস হাসপাতালে

কলকাতা: রাজ্যে ৬ করোনা-আক্রান্তের মৃত্যু। আক্রান্তের সংখ্যা ৩৭। তিন জন সুস্থ হয়ে বাড়ি গিয়েছে। বুধবার সকালে জেনিথ হাসপাতালে মৃত্যু বেলঘরিয়ার বাসিন্দার। ২৬ তারিখ ভর্তি হয়েছিলেন ওই ৫৬ বছরের প্রৌঢ়। কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। গতকাল রিপোর্ট আসে পজিটিভ। এর আগে গতকাল সন্ধ্যায় ২ জনের মৃত্যু হয়েছিল। তারও আগে, মঙ্গলবার সকালে মারা গিয়েছিলেন হাওড়ার বাসিন্দা এক মাঝবয়সী মহিলা। গতকাল রাতে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬২ বছরের এক প্রৌঢ়ের করোনায় মৃত্যু হয়েছে। হাওড়ার গোলাবাড়ি আইএলএস হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্ত ৫৭ বছরের এক প্রৌঢ়ের। দুজনেরই মৃত্যু হয় গতকাল সন্ধেয়।  করোনা পজিটিভ -এই রিপোর্ট আসে রাতে। এনআরএসে যাঁর মৃত্যু হয়েছে তাঁর বাড়ি উল্টোডাঙায়। তাঁর বিদেশ ভ্রমণের কোনও যোগসূত্রে এখনও পাওয়া যায়নি বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।  সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।  গতকাল রাত ৯টায় নমুনা পরীক্ষার রিপোর্ট আসে এসএসকেএম থেকে। তার আগেই তাঁর মৃত্যু হয়। গোলাবাড়ির আইএলএস হাসপাতালে যে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে, তাঁর বাড়ি হাওড়ার মল্লিকফটকে।  সোমবার তিনিও প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল সন্ধেয় মৃত্যু হয়। নাইসেড থেকে রিপোর্ট আসে তার পরে।   ওই প্রৌঢ়ের স্ত্রী, পুত্রবধূ, ভাই এবং ভাইপোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে চিকিত্‍সাধীন ২ ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। দুজনের বয়স যথাক্রমে ৪৯ ও ৫০।  এসএসকেএমে দু’জনের নমুনা পরীক্ষা হয়। আরজি কর হাসপাতালে চিকিত্‍সাধীন ৫৯ বছরের মহিলার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।  তাঁর নমুনা পরীক্ষা করা হয় এসএসকেএম হাসপাতালে। পিয়ারলেস হাসপাতালে চিকিত্‍সাধীন নয়াবাদের বাসিন্দার সংস্পর্শে আসা এগরার এক ব্যক্তিরও নমুনা পজিটিভ।  তিনি ভর্তি আছেন এগরার হাসপাতালে।  নয়াবাদের ওই বাসিন্দা এগরার এক বিয়েবাড়ি  থেকে ফেরার পরে করোনা আক্রান্ত হন। কম্যান্ড হাসপাতালে করোনা আক্রান্ত চিকিত্‍সকের পরিবারের ৩ সদস্যের নমুনা পরীক্ষাও পজিটিভ এসেছে।  ওই তিনজনই ভর্তি রয়েছেন কম্যান্ড হাসপাতালে।  পরিবারের ৭ জনের নমুনা পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হয়েছিল। দমদমের নাগেরবাজারে আইএলএস হাসপাতালে চিকিত্‍সাধীন ইতালির মিলান ফেরত এক প্রৌঢ়ার রিপোর্টও পজিটিভ এসেছে।  প্রৌঢ়ার নমুনা পরীক্ষা হয় এসএসকেএম-এ।  তিনি গত ২০ ফেব্রুয়ারি মিলান থেকে ফিরেছিলেন।  একমাস কোনও শারীরিক অসুস্থতা ছিল না বলে প্রৌঢ়ার দাবি।  ২৩ মার্চ আচমকা জ্বর হয়। দেখা দেয় শ্বাসকষ্ট।  গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে। ওই প্রৌঢ়ার স্বামীও হাসপাতালে ভর্তি। আজ তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট আসার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget