এক্সপ্লোর

Karnataka Coronavirus Crisis : মুখ্যমন্ত্রী বলছেন লকাডাউনের প্রশ্ন নেই, কোন পথে কর্ণাটক?

দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে করোনায় আক্রান্ত কর্ণাটক।পরিস্থিতির ওপর নজর রাখছে বিএস ইয়েদুপ্পার সরকার। তবে করোনা রুখতে কোনওভাবেই লডাউনের পক্ষপাতী নন মুখ্যমন্ত্রী।

 ব্যাঙ্গালোর : এবার দিল্লির সুর দক্ষিণে। কদিন আগেই করোনা রুখতে 'লকডাউন কোনও সমাধান নয়' বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এবার সেই সুরই শোনা গেল কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার গলায়। 'করোনো রুখতে লকডাউনের প্রশ্নই নেই', সাফ জানিয়ে দিলেন তিনি।

দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে করোনায় আক্রান্ত কর্ণাটক।পরিস্থিতির ওপর নজর রাখছে বিএস ইয়েদুপ্পার সরকার। তবে করোনা রুখতে কোনওভাবেই লডাউনের পক্ষপাতী নন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার লকডাউনের বিষয়ে ইয়েদুরাপ্পা বলেন, ''রাজ্যে লকডাউনের কোনও প্রশ্নই ওঠে না।টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি'(TAC) সেরকম কোনও পরামর্শ দেয়নি। ১৮ এপ্রিল রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছি।''

জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, এইচডি কুমারস্বামী ও প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন। সেখানে প্রাক্তন হেভিয়েটরা ছাড়াও সব দলের প্রতিনিধি ও টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। তবে লকডাউনের কথা না বললেও এদিন কোভিড পরিস্থিতির মোকাবিলায় রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন ইয়েদি। তিনি বলেন, '' ইতিমধ্যেই রাজ্যে নাইট কার্ফু জারি হয়েছে। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত চলছে এই বিধিনিষেধ। করোনা রুখতে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বাজায় রাখুন।এ ছাড়া অন্য কোনও রাস্তা নেই। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করুন। ''

এদিন করোনার পাশাপাশি দক্ষিণী নববর্ষ উগাড়ির জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বিএস বলেন, '' সবার জীবন থেকে কঠিন পরিস্থিতি দূর হোক। আশা করি, করোনার মহামারী সবার জীবন থেকে চলে যাবে।'' দেশের সাম্প্রতিক করোনা চিত্রের দিকে তাকালে দেখা যাবে, ভয়াবহ হাল মুম্বইয়ের। করোনা উদ্বেগ বাড়িয়েছে কেজরীবালেরও। তবে লকডাউনের কথা বলছেন না তিনিও। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৫০০ জন। একদিনে আক্রান্তের হিসাবে যা সবথেকে বেশি। নভেম্বরে রাজধানীতে সর্বোচ্চ ৮৫০০জন একদিনে কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

মঙ্গলবার দিল্লির করোনা পরিস্থিতির নিয়ে কেজরিওয়াল বলেন, ''করোনার নতুন ঢেউ খুবই মারাত্মক। গত ১০-১৫ দিনের তথ্য বলছে,সংক্রমিতদের ৬৫ শতাংশের বয়স ৪৫-এর নীচে। তাই অনুগ্রহ করে খুব প্রয়োজন ছাড়া যুব প্রজন্মকে বাড়ির বাইরে যেতে না করছি।তাঁদের স্বাস্থ্য আমাদের কাছে খুবই গরুত্বপূর্ণ বিষয়। তাই কোভিড প্রটোকল মেনে চলুন।''

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget