এক্সপ্লোর

Coronavirus Updates:সুপ্রিম কোর্টে 'করোনার থাবা', আক্রান্ত ৫০ শতাংশ কর্মী

বাগে আসছে না পরিস্থিতি। এবার শীর্ষ আদালতের কাজেও 'দেওয়াল তুলল' করোনা ভাইরাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সিংয়ে বিচারপতিদের শুনানির কথা বলা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই সব কোর্টরুম স্যানিটাইজ করার নির্দেশ এসেছে।

নয়াদিল্লি: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এবার হানা দিল দেশের সর্বোচ্চ আদালতে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের ৫০ শতাংশ কর্মীর  করোনা ধরা পড়েছে।যার জেরে তড়িঘড়ি বিচারপতিদের বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাগে আসছে না পরিস্থিতি। এবার শীর্ষ আদালতের কাজেও 'দেওয়াল তুলল' করোনা ভাইরাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সিংয়ে বিচারপতিদের শুনানির কথা বলা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই সব কোর্টরুম স্যানিটাইজ করার নির্দেশ এসেছে।
যার জেরে পিছিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বেঞ্চের শুনানি। সোমবার নোটিস জারি করে এমনই জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের তরফে।

ওই নোটিসে বলা হয়েছে, সোমবার সাড়ে ১০টার বেঞ্চের শুনানি এক ঘণ্টা পিছিয়ে সাড়ে ১১টায় হবে। একই ভাবে যে সব বেঞ্চের শুনানি ১১টায় ছিল, তাদের ১২টায় কাজ শুরু করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টে করোনার পরিস্থিতি সম্পর্কে এক বিচারপতি জানান, তাঁর বেশিরভাগ ক্লার্ক ও স্টাফই করোনা আক্রান্ত। এর আগে বেশ কয়েকজন  বিচারপতিদের করোনা আক্রান্ত হলেও তাঁরা সেরে উঠেছেন।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি বলছে, ভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে। গত এক সপ্তাহে দেশে ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্যমন্ত্রকের কাছে যা মোটেই স্বস্তির খবর নয়। টানা ৬দিন দেশে ১ লক্ষের বেশি করোনা কেস পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৬৮,৯১২ জন। একদিনে মারা গিয়েছেন ৯০৪ জন।সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনই এই তথ্য জানাচ্ছে।

বিশ্বের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, এই সময় প্রতিদিন গড় করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে প্রথম ভারত। গত ২ সপ্তাহ ধরেই গড় সংক্রমণের সংখ্যায় বিশ্বে প্রথমে রয়েছে দেশ। যা মোটেই সুখকর নয়। এদিকে, দেশের করোনা গ্রাফের দিকে তাকালে বোঝা যাচ্ছে, করোনা নিয়ে ঘুম ছুটেছে মহারাষ্ট্রের। রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেক্ষেত্রে পূর্ণ লকডাউনের দিকে যেতে পারে মহারাষ্ট্র। ইতিমধ্যেই সেখানে 'নাইট কারফিউ' ও 'উইকেন্ড লকডাউন' শুরু হয়েছে।

করোনার পরিসংখ্যান বলছে, দেশের মধ্যে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৬৩,২৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মারা গিয়েছেন ৩৪৯ জন। যা উদ্ধব সরকারের কাছে রীতিমতো উদ্বেগের কারণ। রাজ্যে করোনা রুখতে মুখ খুলেছেন স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তিনি জানান, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ২-৩ সপ্তাহের পূর্ণ লকডাউন প্রয়োজন রাজ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget