এক্সপ্লোর

Covid19 Update: দ্বিতীয় ডোজে অন্য ভ্যাকসিন! আতঙ্কে উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরের বাসিন্দারা

Corona vaccine: দু’রকম ভ্যাকসিন নেওয়ার পর এখনও পর্যন্ত কারও স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানা যায়নি। কিন্তু সবাই এই ঘটনায় আতঙ্কে রয়েছেন।

সিদ্ধার্থ নগর: ভ্যাকসিনের প্রথম ডোজে দেওয়া হয়েছিল কোভিশিল্ড, কিন্তু দ্বিতীয় ডোজে দেওয়া হল কোভ্যাকসিন! এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরে। যাঁরা দু’বার দু’রকম ভ্যাকসিন পেয়েছেন, তাঁরা এখন রীতিমতো আতঙ্কে। শরীরে এর কী প্রভাব পড়বে, সেটা কেউই বুঝতে পারছেন না।

স্থানীয় সূত্রে খবর, এই ঘটনা ঘটেছে সিদ্ধার্থ নগর জেলার বারহনি প্রাথমিক স্বাস্থ্য অঞ্চলে। আউদাহি কলন গ্রামের ২০ জন বাসিন্দাকে প্রথমে কোভিশিল্ড দেওয়া হয়। কিন্তু গত ১৪ মে তাঁদের কোভ্যাকসিন দেওয়া হয়। স্বাস্থ্যকর্মীদের গাফিলতির ফলেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পরেই স্বাস্থ্যকর্মীরা একে অপরকে দোষারোপ করতে শুরু করেছেন। দু’রকম ভ্যাকসিন নেওয়ার পর এখনও পর্যন্ত কারও স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানা যায়নি। কিন্তু সবাই এই ঘটনায় আতঙ্কে রয়েছেন। ভ্যাকসিন আদৌ কাজ করবে কি না, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

সিদ্ধার্থ নগর জেলার চিফ মেডিক্যাল অফিসার সন্দীপ চৌধুরী এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, স্বাস্থ্যকর্মীদের গাফিলতির ফলেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি।

চিফ মেডিক্যাল অফিসার বলেছেন, ‘যাঁরা দু’বার দু’রকম ভ্যাকসিন পেয়েছেন, তাঁদের স্বাস্থ্যের দিকে আমাদের নজর রয়েছে। এখনও পর্যন্ত কারও কোনও সমস্যা হয়নি। এই ধরনের গাফিলতি অত্যন্ত গুরুতর। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত রিপোর্ট জমা পড়লেই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই রেহাই দেওয়া হবে না।’

ভ্যাকসিনের আকাল নিয়ে দেশজুড়ে আলোচনা, তর্ক-বিতর্ক চলছে। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার কতদিন পরে দ্বিতীয় ডোজ নেওয়া উচিত, সেটা নিয়েও বিভিন্ন মত শোনা যাচ্ছে। কিন্তু এর আগে কোথাও দু’বার দু’রকম ভ্যাকসিন দেওয়ার কথা শোনা যায়নি। উত্তরপ্রদেশেই প্রথম এই ঘটনা ঘটল। এর দায় কার, সেই প্রশ্ন থাকছেই। প্রথম ডোজ কোন ভ্যাকসিন ছিল, সেটা কীভাবে সবার নজর এড়িয়ে গেল, সেই প্রশ্নও উঠে গিয়েছে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget