এক্সপ্লোর

Farm Law Repeal : সংসদের শীতকালীন অধিবেশনেই শুরুতেই কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর সম্ভাবনা

Farm laws repeal: Cabinet approval : আগামী সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশনেই শুরুতেই কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর সম্ভাবনা। এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

নয়াদিল্লি :  কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি আইন প্রত্যাহারে বিল আনার সিদ্ধান্তে অনুমোদন। ক্যাবিনেটে সবুজ সঙ্কেত মেলার পর, আগামী সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশনেই শুরুতেই কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর সম্ভাবনা। এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তিন কৃষি আইন প্রত্যাহারে বিল আনা নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হয়।

২০২০-র সেপ্টেম্বরে, কৃষি আইন চালু করার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভের মুখে পড়ে মোদি সরকার। গত দু’বছর ধরে, দিল্লির সিঙ্ঘু সীমান্তে মোদি সরকারের আনা ৩টি কৃষি আইন বাতিলের দাবিতেই আন্দোলন চালিয়ে গেছেন কৃষকরা।  চলতি বছরের ১৯ নভেম্বর, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে আচমকাই জাতির উদ্দেশে ভাষণে তিনটি কৃষি আইন প্রত্যাহার করে, কৃষকদের কাছে ক্ষমাও চেয়ে নেন প্রধানমন্ত্রী মোদি। 

এর পাশাপাশি আজকের বৈঠকে, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনায় গরীব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আগামী বছরের মার্চ মাস মাস পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এই প্রকল্পের মেয়াদ এমাসেই শেষ হওয়ার কথা ছিল।  এর মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছিলেন প্রিয়ঙ্কা গাঁধী। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং তৃণমূল সাংসদ সৌগত রায়ও এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। এরপরই পঞ্জাবের কয়েকজন কৃষক মোদি সরকারের সিদ্ধান্তের সাধুবাদ জানান। কৃষকদের মাঠে ফেরার আবেদনও করেন। 

 

২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার।  তারপরই রাস্তায় নামেন কৃষকরা। এই ইস্যুতে প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শুরু করেন রাহুল গাঁধী। তিনি গত ১৪ জানুয়ারি জানিয়েছিলেন, এই আইন আগামীদিনে প্রত্যাহার করতে বাধ্য হবে কেন্দ্র। ১৯ নভেম্বর ঠিক তাই হল।  দেশের অন্যান্য বিরোধী দলও সরব হয় কৃষি আইনের বিরুদ্ধে।  হরিয়ানা, পাঞ্জাব ও দেশের অন্যান্য রাজ্যের কৃষকদের মিছিল এসে হাজির হয় রাজধানীর দরজায়।  আগামী বছরের শুরুতেই রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন।  তার আগে, বছরের শেষে এসে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংসদের পরবর্তী অধিবেশনে এই তিনটি কৃষি আইন প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।    

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget