এক্সপ্লোর

প্রধানমন্ত্রী নয়, গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার সময়ই মা সবচেয়ে বেশি খুশি হন, জানালেন মোদি

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হওয়া নয়, গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার সময়ই তাঁর মা হীরাবেন মোদি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বলে জানালেন নরেন্দ্র মোদি। ফেসবুকের জনপ্রিয় পেজ ‘হিউম্যানস অফ বম্বে’-কে দেওয়া তাঁর পাঁচ পর্বের সাক্ষাৎকারের চতুর্থ পর্ব প্রকাশিত হয়েছে। সেখানে মোদি বলেছেন, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমি যখন প্রধানমন্ত্রী হই, তখন আমার মায়ের কী অনুভূতি হয়েছিল?  আমার মাকে যদি কেউ বলত, আমি সাধারণ একটা চাকরি পেয়েছি, তাতেও তিনি সারা গ্রামে মিষ্টি বিতরণ করতেন। তাই তাঁর কাছে পদের কোনও গুরুত্ব নেই। তিনি শুধু চান সততা ও দেশের জন্য কাজ করা। তবে আমার মনে হয়, আমি যখন মুখ্যমন্ত্রী হই, সেটা মায়ের কাছে প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও বড় মুহূর্ত ছিল।’ মোদি আরও জানিয়েছেন, ‘আমি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে দিল্লি থেকে আমদাবাদ গিয়ে মায়ের সঙ্গে দেখা করি। ততক্ষণে মায়ের কাছে খবর পৌঁছে গিয়েছিল। কিন্তু আমার মনে হয়, কোন পদে আমি বসতে চলেছি, সেটা তিনি জানতেন না। আমি যখন মায়ের কাছে যাই, তখন সেখানে সবাই উৎসবের মেজাজে ছিল। মা শুধু আমার দিকে তাকান, আমাকে জড়িয়ে ধরেন আর বলেন, সবচেয়ে ভাল বিষয় হল, তুমি গুজরাতে ফিরে এসেছো। এটাই মায়ের প্রকৃতি। যা-ই হোক না কেন, তিনি সন্তানদের কাছে থাকতে চান। এরপর মা আমাকে বলেন, তুমি কী কাজ করবে আমি জানি না, কিন্তু আমাকে প্রতিশ্রুতি দাও, কোনওদিন ঘুষ নেবে না, কোনওদিন পাপ করবে না। আমি সেই কথায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলাম। কারণ, একজন মহিলা যিনি সারাজীবন দারিদ্র্যের মধ্যে থেকেছেন, কোনওদিন স্বাচ্ছন্দ্যে থাকতে পারেননি, তিনিই প্রাচুর্যের সময় আমাকে ঘুষ না নিতে বলেন। তাই প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমার শিকড় শক্ত রয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget