এক্সপ্লোর

করোনা আক্রান্ত পশুপালক, কর্ণাটকে কোয়ারেন্টিনে ৫০টি ছাগল ও ভেড়া

কিছুদিন আগে নিউ ইয়র্কের চিড়িয়াখানায় একটি বাঘ করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়। তবে ভারতে এখনও পর্যন্ত কোনও পশু বা প্রাণী করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়নি।

বেঙ্গালুরু: এক পশুপালক করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে রাখা হল তাঁর সঙ্গে থাকা ৫০টি ছাগল ও ভেড়াকে। প্রাণীসম্পদ বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, গোল্লারাহাট্টি তালুকের গডেকেরে গ্রামের বাসিন্দারা খবর দেন, কয়েকটি ছাগল ও ভেড়ার শ্বাসকষ্ট হচ্ছে। তাদের মাধ্যমে করোনা ছড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। এরপরেই ছাগল ও ভেড়াগুলিকে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ‘ওই পশুপালকের সংস্পর্শে আসা কয়েকটি প্রাণী অসুস্থ হয়ে পড়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছে। সবাই এখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত। গ্রামবাসীদের আশঙ্কা, ওই প্রাণীগুলি করোনা আক্রান্ত এবং তাদের মাধ্যমে মানুষেরও সংক্রমণ হতে পারে। সেই কারণেই প্রাণীগুলিকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে রাখা হয়েছে।’ গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা কর্ণাটকের আইন ও পরিষদীয় মন্ত্রী জে সি মধুস্বামীর সাহায্য চেয়েছিলেন। তিনি আবার টুমাকুরু জেলার দায়িত্বপ্রাপ্ত। গ্রামবাসীদের আবেদনের ভিত্তিতে তিনি প্রাণীসম্পদ বিভাগকে ওই গ্রামে গিয়ে প্রাণীগুলিকে পরীক্ষা করার নির্দেশ দেন। এরপরেই আধিকারিকরা গিয়ে ওই প্রাণীগুলির নমুনা সংগ্রহ করেন। ওই জেলার ডেপুটি কমিশনার কে রাকেশ কুমারকে এই ঘটনার তদন্ত করারও নির্দেশ দেন মন্ত্রী। পশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাঁরা সন্দেহ করছেন, এই প্রাণীগুলি গোট প্লেগ ও মাইকোপ্লাজমা সংক্রমণে ভুগছে। তাদের নমুনা ভোপালের একটি ল্যাবে পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট এলেই বোঝা যাবে ঠিক কী হয়েছে। কিছুদিন আগে নিউ ইয়র্কের চিড়িয়াখানায় একটি বাঘ করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়। তবে ভারতে এখনও পর্যন্ত কোনও পশু বা প্রাণী করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়নি। যদিও কুকুর, বিড়াল সহ কয়েকটি প্রাণী সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget