এক্সপ্লোর

সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে অনড় বিরোধীরা, রাজ্যসভায় আলোচনাই হল না তিন তালাক বিল নিয়ে

নয়াদিল্লি: কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের প্রবল বাধায় রাজ্যসভায় তিন তালাক বিল নিয়ে সোমবার কোনও আলোচনাই হল না। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আজ সংসদের উচ্চকক্ষে মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা) বিল, ২০১৮ পেশ করেন, সরকার বিলটি নিয়ে আলোচনার দাবি করে। কিন্তু বিরোধীরা এককাট্টা অবস্থান নেয় যে, বিলটি অর্থাত্ খসড়া আইনটি খতিয়ে দেখার জন্য সিলেক্ট কমিটিতে পাঠাতে হবে। এ নিয়ে সরকার, বিরোধী টানাপড়েনে রাজ্যসভায় সারাদিন কোনও উল্লেখযোগ্য কাজই হয়নি। এই ইস্যুতে সারাদিনের মতো সভা মুলতুবি হয়ে যায়। বিলটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি আরও পরীক্ষা করে দেখার দরকার আছে বলে সওয়াল করেন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, দাবি করেন যে, বিভিন্ন দলের অর্ধেকেরও বেশি সদস্য বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর পক্ষপাতী। আইনে পরিণত হওয়ার আগে বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর পুরানো রীতি সরকার ভাঙছে বলে অভিযোগ করেন তিনি। পাল্টা সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিজয় গোয়েল জানান, সরকার বিল নিয়ে আলোচনায় তৈরি। কংগ্রেস বিলটি পাশ হওয়ার পথে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি, এও বলেন, কংগ্রেস কিন্তু আগে বিলটি লোকসভায় সমর্থন করেছে। কংগ্রেস ও অন্য দলগুলির বিরুদ্ধে এ নিয়ে রাজনীতি করার অভিযোগ এনে তিনি বলেন, বিবাহিত মুসলিম মহিলাদের স্বার্থ, অধিকার সুরক্ষায় বিলটি খুবই গুরুত্বপূর্ণ। পাল্টা রাজ্যসভায় কংগ্রেসের সহকারী নেতা আনন্দ শর্মা অভিযোগ করেন, সরকারই রাজনীতি করছে। কেউই বিলের বিরোধিতা করছে না। সংসদীয় স্ক্রুটিনি হোক। সরকার মানুষকে বিপথে চালাচ্ছে। বিলটি লোকসভায় সংসদীয় স্ক্রুটিনি ছাড়া অনুমোদিত হয়ে থাকলে সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে রাজ্যসভায় তা পাশ করানো উচিত নয়। কারণ রাজ্যসভা রাবার স্ট্যাম্প নয়। জবাবে রবিশঙ্কর প্রসাদ বলেন, বিলটি খুবই জরুরি। আমরা এখানে বিল নিয়ে আলোচনা চাই, যে কোনও প্রস্তাব শুনতেও তৈরি। অর্ডিন্যান্স জারি হওয়ার পরও তিন তালাক দেওয়ার ঘটনা হয়েছে কাল পর্যন্তও। প্রশ্নটা লিঙ্গ সাম্যের। আমরা আলোচনা করে বিলটি পাশ করাতে চাই। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন, আমি সভা চালাতে চাই। কাল ছুটির ব্যাপারে সবাই একমত হয়েছে। তাহলে আজ অন্তত সভা চলতে দিন। কিন্তু তা সত্ত্বেও সভায় শোরগোল অব্যাহত থাকায় তিনি সভা দিনের মতো মুলতুবি ঘোষণা করেন।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget