এক্সপ্লোর

Farmers Protest: আলুর পরোটা কীভাবে বানাবেন? প্রথমে কৃষকদের ধন্যবাদ জানান, বিজেপি-কে খোঁচা কংগ্রেসের

Bharat Bandh: Day-Long Protests By Farmers. | আজকের ভারত বনধকে সমর্থন করে কংগ্রেস সহ বিরোধী দলগুলি।

নয়াদিল্লি: নয়া কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আজ বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখা হয়েছে, ‘বিজেপি-র কৃতজ্ঞতা জানানো উচিত।’ এরইসঙ্গে লেখা হয়েছে, ‘আলুর পরোটা কী করে বানাতে হয়? প্রথমে গমের জন্য কৃষকদের ধন্যবাদ জানাতে হবে।’
গত কয়েকদিন ধরে কৃষকদের আন্দোলনের জেরে উত্তাল দিল্লি-হরিয়ানা সীমান্ত। আজ ভারত বনধের ডাক দেয় কৃষকদের সংগঠন। তৃণমূল, কংগ্রেস, বাম, এনসিপি, আম আদমি পার্টি, ডিএমকে, টিআরএস সহ বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী ট্যুইট করে এই ইস্যুতে বিজেপি-কে আক্রমণ করেছেন। তাঁর ট্যুইট, ‘ফসলের ন্যূনতম সহায়ক মূল্য না পেয়ে বিহারের কৃষকরা সমস্যায়। এখন প্রধানমন্ত্রী সারা দেশকে এই কূপে ঠেলে দিয়েছেন। এই পরিস্থিতিতে কৃষকদের সমর্থন করা আমাদের কর্তব্য। কারণ, তাঁরা সারা দেশকে খাবার দেন। মোদিজি, কৃষকদের লুঠ করা থামান। দেশের সবাই জানেন, আজ ভারত বনধ। এই বনধকে সমর্থন করে কৃষকদের বিক্ষোভকে সফল করুন।’ কৃষকদের আশঙ্কা, নতুন কৃষি আইনের ফলে তাঁদের আয় কমে যাবে এবং শিল্পপতিরা তাঁদের শোষণ করবেন। কেন্দ্রীয় সরকারের অবশ্য দাবি, এই আইনের ফলে দালাল ও ফড়েদের হাত থেকে মুক্তি পাবেন কৃষকরা। তাঁরা যেখানে ইচ্ছা ফসল বিক্রি করতে পারবেন। কৃষকদের সঙ্গে এখনও পর্যন্ত কেন্দ্রের পাঁচ দফা বৈঠক হয়েছে। আজও কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এখনও পর্যন্ত সমধানসূত্র মেলেনি। গত ২৬ নভেম্বর থেকে দিল্লির বুকে আন্দোলন করছেন কৃষকরা। তাঁদের দাবি কেন্দ্রের তৈরি নয়া কৃষি আইন বাতিল করতে হবে। আগামীকালা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কৃষকরা। এই নিয়ে ষষ্ঠ দফার বৈঠক হবে। তাঁর আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন আন্দোলনরত কৃষকরা।এর আগে একাধিক প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দিয়েছেন কৃষকরা। গত সপ্তাহে কেন্দ্র প্রস্তাব দেয়, কৃষকদের দাবি শোনার জন্য় একটি কমিটি গঠন করা হবে। কিন্তু বৈঠকে উপস্থিত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা সেই প্রস্তাবে রাজি হননি। বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি। রাজধানীতে কনকনে সেই ঠান্ডাকে উপেক্ষা করে আন্দোলন করছেন পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের কৃষকরা।  পথে নেমেছেন হাজার হাজার কৃষক। নিজেদের অবস্থানে অনড় তাঁরা। তাঁদের সাফ কথা, কৃষক-বিরোধী কৃষি আইন বাতিল করতে হবে। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দেশ-বিদেশের নেতারা। একইসঙ্গে পিএজিডি,  সিপিআইএম, সিপিআই, আরএসপি, ডিএমকে,  আরজেডি, এসপি, এআইএফবি, এনসিপি, কংগ্রেস কৃষক আন্দোলনে সংহতি জানিয়েছে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget