এক্সপ্লোর

Coronavirus Second Wave:করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে মৃত্যু হয়েছে ৫৯৪ চিকিৎসকের, জানাল আইএমএ

আইএমএ-র তথ্য অনুসারে করোনার দ্বিতীয় ঢেউয়ে নিহত প্রতি দুজন চিকিৎসকের একজন হয় দিল্লি, বিহার, নাহলে উত্তরপ্রদেশের। করোনার দ্বিতীয় ঢেউয়ে নিহত চিকিৎসকদের প্রায় ৪৫ শতাংশই এই তিন রাজ্যে। 

নয়াদিল্লি: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত ৫৯৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানাল  ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কতজন চিকিৎসকের মৃত্যু হয়েছে, তা আলাদাভাবে জানিয়েছে আইএমএ। তাদের তথ্য অনুসারে দিল্লতেই ১০৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।  
আইএমএ-র তথ্য অনুসারে করোনার দ্বিতীয় ঢেউয়ে নিহত প্রতি দুজন চিকিৎসকের একজন হয় দিল্লি, বিহার, নাহলে উত্তরপ্রদেশের। করোনার দ্বিতীয় ঢেউয়ে নিহত চিকিৎসকদের প্রায় ৪৫ শতাংশই এই তিন রাজ্যে। 
গত বছরে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মহামারীর সঙ্গে লড়াইতে প্রায় ১৩০০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। 
আইএমএ স্বাস্থ্যক্ষেত্রে হিংসার ঘটনা এড়াতে কঠোর ও কার্যকরী আইন দাবি করে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে। এই প্রসঙ্গে আইএমএ অসমে গত সোমবারের একটি ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেছে। একজন কোভিড আক্রান্তর মৃত্যুর পর অসমে এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। আইএমএ চিকিৎসক সেউজ কুমারের ওপর এই আক্রমণকে বর্বরোচিত বলে অভিহিত করেছে। 

আইএমএ বলেছে, এটা চূড়ান্ত অমানবিক আক্রমণ। ওই চিকিৎসক রাজ্যের হোজাল জেলায় কোভিড কেয়ার সেন্টারে কর্তব্যরত ছিলেন। আইএমএ সরকারে কথা আপৎকালীন ভিত্তিতে তাদের আর্জি বিবেচনা করে দেখার এবং কঠোর ও কার্যকরী একটি আইন প্রনয়নের দাবি জানিয়েছে। দেশের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য এই আইনের দাবি করেছে আইএমএ। 

আইএমএ বলেছে, স্বাস্থ্যক্ষেত্রে হিংসার ঘটনার শিকার  কোনও কারণে বা কোনও কারণ ছাড়াই হতে হয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে। গত কয়েক বছরে এ ধরনের ঘটনা বেড়েছে এবং তা ছড়িয়ে পড়েছে। এরফলে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেই তা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আইএমএ আরও বলেছে, স্বাস্থ্য কর্মীরা অতিমারীর সময় নিরলসভাবে কাজ করছেন। সেইসঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে হিংসার ঘটনার মতো সমস্যার মুখেও পড়তে হয়েছে। 

আইএমএ আরও বলেছে, এ ধরনের হিংসার ঘটনা পরিপ্রেক্ষিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে। সারা দেশেই স্বাস্থ্য ক্ষেত্রে হামলার ঘটনা ঘটছে। ঘটনার প্রকৃত সংখ্যা অজানা। খুব কম ঘটনাই প্রকাশ্যে আসছে। এ কারণে এ ধরনের ঘটনা রুখতে দেশে একটি কঠোর আইন প্রণয়নের প্রয়োজন। 

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget