এক্সপ্লোর

আগামী দিনে আরও বিপুল সংখ্যক ভারতবাসী করোনায় আক্রান্ত হতে পারেন, আইসিএমআর-এর দ্বিতীয় সেরো সার্ভের শঙ্কা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, ১৭ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের ২১টি রাজ্যের ৭০টি জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ২৯ হাজার ৮২ জনের নমুনা সংগ্রহ হয়েছে। যার ভিত্তিতেই এই রিপোর্ট।

নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা, ৬১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে! ৯৬ হাজার পেরিয়েছে মৃত্যু! দৈনিক সংক্রমণ এবং মৃত্যু কমলেও এই নিরিখে বিশ্বে এক নম্বরেই রয়েছে ভারত। এই পরিস্থিতিতে আরও উদ্বেগজনক রিপোর্ট সামনে নিয়ে এল আইসিএমআর। দ্বিতীয় সেরো সার্ভের রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হল, আগামী দিনে আরও বিপুল সংখ্যক ভারতবাসী করোনায় আক্রান্ত হতে পারেন। আইসিএমআর-এর দ্বিতীয় সেরো সার্ভের রিপোর্টে বলা হয়েছে, দেশে ১০ বছরের বেশি বয়সীদের মধ্যে ৬. ৬ শতাংশ করোনা আক্রান্ত। এরকম প্রতি ১০০ জনের মধ্যে ১৫ জন করোনায় সংক্রমিত। দ্বিতীয় সেরো সার্ভের রিপোর্টে দেখা যাচ্ছে, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে করোনার প্রকোপ বেশি। শহরের মধ্যে ঝুপড়ি এলাকায় ১৫. ৬ শতাংশ এবং অন্য এলাকায় ৮. ২ শতাংশ বাসিন্দার শরীরে করোনা ছড়িয়ে পড়েছে। আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, ১৭ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের ২১টি রাজ্যের ৭০টি জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ২৯ হাজার ৮২ জনের নমুনা সংগ্রহ হয়েছে। যার ভিত্তিতেই এই রিপোর্ট। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেসোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছিলেন, শুধু ভারতে নয়, সারা বিশ্বেই সুস্থ হয়ে ওঠার পর ফের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। এবার আইসিএমআর-এর সেরোসার্ভের রিপোর্টেও মিলল সেই ইঙ্গিত। যদিও পরিস্থিতি সামাল নিয়ন্ত্রণে আনতে ৫ T-এর উপরই জোর দিতে বলছে কেন্দ্রীয় সংস্থা। তা হল, টেস্ট, ট্র্যাক, ট্রেস,ট্রিট এবং টেকনোলজি। এরই মধ্যে বিশ্বের প্রথম সারির মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ সতর্কতার সুরে বলা হয়েছে ,অতিরিক্ত আশাবাদী পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বড় বিপদে পড়ে যেতে পারে ভারত।...আশাবাদ ভাল। সাফল্য নিয়ে পিঠ চাপড়ানোও গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের বর্তমান অবস্থাকে খুব বেশি ইতিবাচক তথ্য দিয়ে তুলে ধরার অর্থ বাস্তবতাকে আড়াল করা, তা জনস্বাস্থ্যের উপর জোরালো প্রভাব ফেলবে। করোনা যোদ্ধাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে। সাধারণ মানুষও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি গুরুত্ব সহকারে ভাববেন না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget