এক্সপ্লোর

৪ মে থেকে ইতালিতে শিথিল হচ্ছে লকডাউন, যাওয়া যাবে চাকরি-ব্যবসার কাজে

ইতালির ট্রেভিসো প্রদেশের মন্টেবেলুনা শহরে আছেন বঙ্গসন্তান বিপ্লব দেবনাথ।

  কলকাতা: কিছুদিন আগেও ইউরোপের দেশগুলির মধ্যে করোনা ভাইরাস নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় ছিল ইতালি। আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে সারা বিশ্বে প্রথমদিকেই আছে ইতালি। তবে এখন অবস্থা অনেকটা ভাল। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। ফলে ৪ মে থেকে লকডাউন শিথিল করতে চলেছে ইতালি সরকার। যাঁদের পেশার প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হবে, তাঁদের উপযুক্ত সুরক্ষাব্যবস্থা সহ যাওয়ার অনুমতি দেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে বয়স্ক ব্যক্তিরা আরও কিছুদিন বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছেন না। তাঁদের বাড়িতেই থাকতে হবে। ইতালির ট্রেভিসো প্রদেশের মন্টেবেলুনা শহরে আছেন বঙ্গসন্তান বিপ্লব দেবনাথ। তিনি দু’দশকেরও বেশি সময় ধরে ইতালিতে আছেন। সেখানকার নাগরিকও হয়ে গিয়েছেন। ইতালি থেকে ফোনে এবিপি আনন্দকে বিপ্লববাবু জানালেন, ‘৪ মে থেকে চাকরি বা ব্যবসা যারা করে তারা বাইরে কাজে যেতে পারবে।  তবে মাস্ক, গ্লাভস, টুপি পরতেই হবে। না হলে মোটা অঙ্কের জরিমানা হবে। বয়স্ক ব্যক্তিদের বাড়িতেই থাকতে হবে। যদিও গতকাল থেকেই সবাইকেই একঘণ্টা করে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আমার স্ত্রী ও মেয়ে ৪৫ দিন পরে বাড়ির বাইরে গেল।’ বিপ্লববাবু আরও জানিয়েছেন, ‘আমি পেশায় ফ্লাওয়ার ডিজাইনার। আমার ছোট একটা দোকান আছে। সরকারের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, দোকানের বাইরে সবসময় গ্লাভস, মাস্ক রেখে দিতে হবে। কেউ দোকানে এলে তাকে গ্লাভস, মাস্ক পরেই ঢুকতে হবে। একজনের বেশি ক্রেতাকে দোকানে ঢুকতে দেওয়া যাবে না। বড় দোকান ও কারখানাগুলোয় ৪ মে থেকে রোজ সরকারের পক্ষ থেকে ডাক্তার পাঠানো হবে। সেখানকার কর্মীদের রোজ স্বাস্থ্যপরীক্ষা করা হবে।’ ইতালিতে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে। সেই অ্যাপের নাম ‘ইমুনি’। এই অ্যাপের মাধ্যমে জানা যাবে, কোনও ব্যক্তি কতজনের সংস্পর্শে এসেছেন, কার শরীরের একেবারে কাছাকাছি গিয়েছেন। যদি কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হন, তাহলে অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাবে, তিনি কতজনের সংস্পর্শে এসেছেন। ফলে চিকিৎসকদের কাজ সহজ হবে।

সেরা শিরোনাম

Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget