এক্সপ্লোর

Jammu And Kashmir DDC Elections: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর প্রথম নির্বাচন, চলছে জেলা বিকাশ পরিষদের ৪৩ আসনের ভোটগ্রহণ

District Development Council elections in Jammu and Kashmir. | জেলা বিকাশ পরিষদের ভোটের পাশাপাশি পঞ্চায়েতের ১২,১৫৩টি আসনের উপনির্বাচনেও ভোটগ্রহণ চলছে।

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর জেলা বিকাশ পরিষদের ঐতিহাসিক ভোট।  প্রথম দফায় ৪৩ আসনে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে ২৫টি আসন কাশ্মীরে, ১৮টি জম্মুতে। প্রথম দফায় লড়াই করছেন ২৯৬ জন প্রার্থী। এঁদের মধ্যে আছেন ৮৯ জন মহিলা প্রার্থীও। কাশ্মীর থেকে প্রার্থী ১৭২ জন এবং জম্মু থেকে প্রার্থী ১২৪ জন। পাশাপাশি, জম্মু-কাশ্মীরে চলছে সরপঞ্চ নির্বাচন। জেলা বিকাশ পরিষদের ভোটগ্রহণ চলবে দুপুর দুটো পর্যন্ত। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই ভোটগ্রহণ করা হচ্ছে। যাঁরা ভোট দিতে যাচ্ছেন, তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলাও বেড়ে গিয়েছে। সেই কারণে নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্যেই চলছে ভোটগ্রহণ। এই নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই চলছে। পিপলস’স অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেয়ারেশন (পিএজিডি), বিজেপি ও প্রাক্তন মন্ত্রী আলতাফ বুখারির আপনি পার্টির মধ্যে লড়াই। পিএজিডি-তে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি সহ বিভিন্ন দল। এই জোট আপনি পার্টিকে বিজেপি-র বি টিম হিসেবে দাবি করেছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। জম্মু ও কাশ্মীরে জেলা বিকাশ পরিষদের ১৪০টি করে আসনে ভোটগ্রহণ করা হবে। মোট আসন ২৮০টি। ভোটে লড়ছেন মোট ১,৪৭৫ জন প্রার্থী। জেলা বিকাশ পরিষদের ভোটের পাশাপাশি পঞ্চায়েতের ১২,১৫৩টি আসনেও ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ১১,৮১৪টি আসন কাশ্মীর উপত্যকায় এবং ৩৩৯টি আসন জম্মুতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget