এক্সপ্লোর

মাওবাদী যোগ সন্দেহে জুনে গ্রেফতার ৫ বাম বুদ্ধিজীবীর বিরুদ্ধে চার্জশিট পেশে আরও সময় পুণে পুলিশকে

পুণে (মহারাষ্ট্র): মাওবাদী সংশ্রবের অভিযোগে গত জুনে গ্রেফতার ৫ বিদ্বজ্জনের বিরুদ্ধে চার্জশিট পেশের ৯০ দিনের সময়সীমা বাড়ানোর আবেদন মঞ্জুর করল পুণের এক আদালত। এই মামলায় তদন্তকারী অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার শিবাজী পওয়ার বলেছেন, আমরা আদালতে আবেদন করেছিলাম যে মামলার তদন্ত প্রক্রিয়া চলছে, চার্জশিট পেশের জন্য সময়সীমা ৯০ দিন পর্যন্ত বাড়ানো হোক। তা মঞ্জুর করেছেন বিশেষ ইউএপিএ আদালতের বিচারক কে ডি ভাদানে। পুণে পুলিশ গত ৩১ ডিসেম্বর সেখানে কোরেগাঁও ভিমায় অনুষ্ঠিত এলগার পরিষদ কর্মসূচিতে মাওবাদী মদতের অভিযোগের তদন্ত করতে গিয়ে গত জুনে সুধীর ধাওয়ালে, রোনা উইলসন, সুরেন্দ্র গ্যাডলিং, সোমা সেন ও মহেশ রাউতকে গ্রেফতার করে। পুলিশের দাবি, এলগার পরিষদে প্ররোচনামূলক ভাষণের ফলেই হিংসার সূত্রপাত হয়েছিল। পাওয়ার বলেন, ওঁদের ৯০ দিনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ফুরোচ্ছে ৩ সেপ্টেম্বর। যেহেতু ফের এই মামলায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, তাই তদন্ত এখনও চলছে। প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ভার্নন গনজালভেস, অরুণ ফেরেইরা, ভারভারা রাও, সুধা ভরদ্বাজ, গৌতম নওলাখা-আরও ৫ বামপন্থী বুদ্ধিজীবীকে মাওবাদী যোগসাজশের সন্দেহে গ্রেফতার করেছে, যা নিয়ে শোরগোল চলছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ৬ সেপ্টেম্বর পর্যন্ত ওঁদের জেলে পোরা যাবে না, বাড়িতে নজরবন্দি রাখতে হবে। সাধারণ মামলায় পুলিশ গ্রেফতারির ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না পারলে অভিযুক্ত জামিন পেয়ে যায়। তবে ইউএপিএ-তে ৯০ দিনের মধ্যে তদন্ত সম্পূর্ণ না হলে চার্জশিট পেশের সময়সীমা ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যায় বলে জানান পাওয়ার। এদিকে জুনে ধৃত ৫ বুদ্ধিজীবীকে যে ইয়েরওয়াড়া জেলে রাখা হয়েছে, সেখানকার কর্তাব্যক্তিরা জুলাইয়ের মাঝামাঝি আদালতে আবেদন করেন, ওঁদের নিরাপত্তার কথা বিচার করে আরেকটি জেলে সরানোর অনুমতি দেওয়া হোক। ৬ সেপ্টেম্বর এ ব্যাপারে আদালতের রায় দেওয়ার কথা।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget