এক্সপ্লোর

কাশ্মীর ইস্যু ওঠেনি, কথাও হয়নি, জানালেন বিদেশসচিব, শীর্ষবৈঠক ‘নতুন অধ্যায়ে’র সূচনা করবে, বললেন মোদি, ‘হৃদয়ে হৃদয়ে’ কথা হয়েছে, মত শি-র

গোখেল সাংবাদিকদের বলেন, মোদি ও শি বলেছেন, মৌলবাদ তাঁদের দুজনের কাছেই উদ্বেগের বিষয়, উভয়েই একসঙ্গে চলবেন যাতে মৌলবাদ ও সন্ত্রাসবাদ আমাদের বহু সংস্কৃতি, বহু জাতি, সম্প্রদায়, বহু ধর্মের সমাজের কাঠামোর ক্ষতি করতে না পারে। বিদেশ সচিব জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতাই ঠিক করেছেন, ‘তাঁরা নিজেদের মতপার্থক্য বিচক্ষণতার সঙ্গে মিটিয়ে ফেলবেন, তা বিতর্কে পর্যবসিত হতে দেবেন না’। মোদি বলেছেন, আমরা পরস্পরের উদ্বেগ, আবেগের প্রতি সংবেদনশীলতা দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। কথা হয়েছে যে, মতভেদ দেখা দিলে বিচক্ষণতার সঙ্গে সামলে নেব, তাকে বিতর্কে গড়াতে দেব না।

নয়াদিল্লি: মমল্লাপুরমে নরেন্দ্র মোদি-শি জিনপিং দ্বিতীয় অঘোষিত শীর্ষবৈঠকে কাশ্মীর ইস্যুতে কোনও কথা হয়নি বা তা আলোচনায়ও ওঠেনি বলে জানালেন বিদেশসচিব বিজয় গোখেল। দুই রাষ্ট্রনেতার বৈঠক শেষের পর বিশেষ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই (কাশ্মীর) প্রসঙ্গ তোলা হয়নি, আলোচনাও হয়নি। আমাদের অবস্থান খুব পরিষ্কার-এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। যদিও চিনা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে কথাবার্তার মধ্যেই পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক বেজিং সফরের কথা জানান। গোখেল সাংবাদিকদের বলেন, মোদি ও শি বলেছেন, মৌলবাদ তাঁদের দুজনের কাছেই উদ্বেগের বিষয়, উভয়েই একসঙ্গে চলবেন যাতে মৌলবাদ ও সন্ত্রাসবাদ আমাদের বহু সংস্কৃতি, বহু জাতি, সম্প্রদায়, বহু ধর্মের সমাজের কাঠামোর ক্ষতি করতে না পারে। এর আগে মোদি বলেন, এই সামিট দুটি দেশের মধ্যে এক ‘নতুন যুগে’র সূচনা করবে। তিনি ও শি মমল্লাপুরমের সমুদ্রতটে পদচারণা করেন, সমুদ্রকে সাক্ষী রেখে মুখোমুখি কথাবার্তা বলেন দীর্ঘক্ষণ। তারপর সরকারি স্তরে আলাপ-আলোচনায় বসেন দুদেশের প্রতিনিধিরা। মোদি আরও বলেন, চেন্নাই-যোগ ভারত-চিন সম্পর্কের নতুন যুগের সূচনা করল। কাশ্মীর ইস্যু ওঠেনি, কথাও হয়নি, জানালেন বিদেশসচিব, শীর্ষবৈঠক ‘নতুন অধ্যায়ে’র সূচনা করবে, বললেন মোদি, ‘হৃদয়ে হৃদয়ে’ কথা হয়েছে, মত শি-র বিদেশ সচিব জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতাই ঠিক করেছেন, ‘তাঁরা নিজেদের মতপার্থক্য বিচক্ষণতার সঙ্গে মিটিয়ে ফেলবেন, তা বিতর্কে পর্যবসিত হতে দেবেন না’। মোদি বলেছেন, আমরা পরস্পরের উদ্বেগ, আবেগের প্রতি সংবেদনশীলতা দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। কথা হয়েছে যে, মতভেদ দেখা দিলে বিচক্ষণতার সঙ্গে সামলে নেব, তাকে বিতর্কে গড়াতে দেব না। গত বছর চিনের ইউহান সম্মেলনের পর দ্বিপাক্ষিক সম্পর্কে ‘বাড়তি স্থিতিশীলতা’ ও ‘নতুন গতি’ এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি। মোদি বলেছেন, দুতরফের মধ্যে ‘কৌশলগত যোগাযোগ’ও বেড়েছে। শি বলেন, এই সফর স্মরণীয় হয়ে থাকবে। ‘হৃদয়ের সঙ্গে হৃদয়’ যোগ রেখে কথা হয়েছে তাঁদের। চিনা প্রেসিডেন্ট বলেছেন, দ্বিপাক্ষিক বিষয়ে আপনি এবং আমি মন খুলে দুজন বন্ধুর মতো কথা বলেছি, হৃদয়ের সঙ্গে হৃদয়ের কথা হয়েছে। আপনার আতিথেয়তায় সত্যিই আমরা অভিভূত। আমি ও আমার সহযোগীরা সেটা দারুণ ভাবে অনুভব করেছি। আমার, আমাদের সবার কাছে এ এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল। এ ধরনের শীর্ষবৈঠকের উদ্যোগ নেওয়ায় মোদির প্রশংসা করে শি বলেছেন, এটা দারুণ ভাবনা। মোদিকে তিনি বলেছেন, যা ঘটেছে, তাতে প্রমাণ হল যে, আমরা এমন অঘোষিত সম্মেলনে বসে সঠিক সিদ্ধান্তই নিয়েছি এবং এ জাতীয় বৈঠক চালিয়ে যেতে পারি। মোদি, শি আজ একান্তে কথা বলেন বঙ্গোপসাগর নিকটবর্তী বিলাসবহুল রিসর্ট ফিশারম্যানস কোভ-এ। চেন্নাইয়ের হোটেল থেকে মোটরমিছিল নিয়ে সেখানে পৌঁছলে শি-কে স্বাগত জানান মোদি। সেখান থেকে তাঁরা যান আলোচনাস্থলে। গোখেল জানান, নির্ধারিত সময়ের মেয়াদ ছাড়িয়ে সব মিলিয়ে দুজনে ৬ ঘন্টা কথা বলেন। গত কয়েক সপ্তাহে চিন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানোয় নয়াদিল্লি-বেজিং সম্পর্কে টানাপড়েনের প্রেক্ষাপটেই মমল্লাপুরমে গতকাল রাত ও আজ বৈঠক হয় মোদি ও শি-র। চিনা প্রেসিডেন্টের ভারত সফরের মুখে পাক প্রধানমন্ত্রী ও তাঁর বৈঠকে কাশ্মীর ইস্যু উত্থাপন, তা নিয়ে চিনের মন্তব্যে চটেছে ভারত। তিনি কাশ্মীরের দিকে নজর রাখছেন, শি-র এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে ভারত। বিদেশ সচিব জানান, চিনা প্রেসিডেন্ট পরবর্তী সামিটের জন্য প্রধানমন্ত্রীকে চিন সফরের আমন্ত্রণ জানিয়েছেন, তিনি তা গ্রহণও করেছেন। দিনক্ষণ পরে স্থির হবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget