এক্সপ্লোর

Lalu Yadav Health Deteriorates: লালুপ্রসাদ যাদবের স্বাস্থ্যের অবনতি, ভর্তি হাসপাতালে

Lalu Prasad Yadav: চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎই আরজেডি সুপ্রিমোর শ্বাসকষ্ট শুরু হয়েছে।

রাঁচি: জেলবন্দি আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের স্বাস্থ্যের অবনতি। তাঁর শ্বাসকষ্ট হচ্ছে বলে জানা গিয়েছে। তাঁর বুকে সংক্রমণ এবং নিমোনিয়া হয়েছে বলেও জানা গিয়েছে। তিনি রাঁচি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎই আরজেডি সুপ্রিমোর শ্বাসকষ্ট শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। লালুর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে যান ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকরা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালাচ্ছেন। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। তাঁর করোনা পরীক্ষারও ব্যবস্থা করা হয়। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এখনও আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট আসেনি। সেই রিপোর্ট পাওয়ার অপেক্ষায় চিকিৎসকরা। তাঁর এক্সরেও করা হয়েছে। তাতে সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ লালু। তাঁর কিডনির অবস্থা একেবারেই ভাল নয়। ক্রিয়েটিনিনের মাত্রা স্থিতিশীল নয়। এছাড়া ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। তাঁর কিডনির অবস্থার উন্নতি না হলে ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে বলে গত বছরের শেষদিকে জানান চিকিৎসকরা। তাঁরা আরও জানান, করোনা পরিস্থিতি না হলে লালুকে এইমসে পাঠানো হত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না। তাই রাঁচিতেই তাঁর চিকিৎসা চলবে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ২০১৭ সাল থেকে দুর্নীতির দায়ে এখনও অবধি কারাদণ্ড ভোগ করছেন অবিভক্ত বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ। চিকিৎসকদের মতে, তাঁর দুটি কিডনিই ঠিকমতো কাজ করছে না। এছাড়া ডিএফআরও নিম্নগামী। এছাড়াও অন্যকিছু সমস্যা দেখা দিয়েছে। মোটের উপর তাঁর অবস্থা যে মোটেই স্থিতিশীল নয়, সে-কথা জানিয়েছেন চিকিৎসক। তিনি খাওয়া-দাওয়াও কমিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। অন্যান্য শারীরিক সমস্যারও ইঙ্গিত দিয়েছেন ডাক্তাররা। তাঁরা লালুর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। বিহারের বিধানসভা নির্বাচনের আগে লালু জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আর্জি মকুব না হওয়ায় হতাশ হন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget