এক্সপ্লোর

LIVE UPDATE করোনাভাইরাস: পাকিস্তানে প্রথম মৃ্ত্যু

LIVE UPDATE Coronavirus: First Indian Army jawan tests positive for Covid-19, cases in India rises to 147 LIVE UPDATE করোনাভাইরাস: পাকিস্তানে প্রথম মৃ্ত্যু

Background

নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে এবার ঢুকে পড়ল করোনা ভাইরাস। লাদাখে প্রথম কোনও সেনা জওয়ানের শরীরে মিলল চিনা ভাইরাসের হদিশ।
সেনা সূত্রে খবর, গত সোমবার ল্যান্সনায়েক পদের ওই জওয়ানের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। কোয়ারান্টিনে থাকা ওই জওয়ানকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ওই জওয়ানের বাবা ইরানে তীর্থ করতে গিয়েছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরেন। ২৯ তারিখ তাঁকে লাদাখের হার্ট ফাউন্ডেশনে কোয়ারেন্টিন করা হয়। পরে ৬ মার্চ তাঁর শরীরেও চিনা ভাইরাসের হদিশ মেলে। এরপর, স্থানীয় এসএনএম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, ২৫ ফেব্রুয়ারি থেকে ছুটিতে ছিলেন ওই জওয়ান। তিনি ২ মার্চ ডিউটিতে যোগ দেন। সেনা সূত্রে খবর, ডিউটিতে যোগ দেওয়ার পরও, ওি জওয়ান তাঁর পরিবারকে এই কোয়ারান্টিন পিরিয়ডে সেবা করছিলেন। গত ৭ মার্চ, তাঁকেও কোয়ারান্টিনে পাঠিয়ে দেওয়া হয়। ১৬ তারিখ, তাঁর নমুনা করোনা-পজিটিভ আসে। জানা গিয়েছে, ওই জওয়ানের বোন, স্ত্রী ও ২ সন্তানকেও কোয়ারান্টিনে রাখা হয়েছে।
অন্যদিকে পুণেতে এক সেনা অফিসার-সহ ২ জনকে বাড়িতেই কোয়ারান্টিন করা হয়েছে। সেনা সূত্রে খবর, দুজনের শরীরে করোনা-উপসর্গের প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে। প্রয়োজনে তাঁদের কোভিড-১৯ সংক্রমণের নমুনা পরীক্ষা করা হবে।
এদিকে, ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ৩ জনের মৃত্যুর পর আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৭। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১০ জন। আক্রান্তের সংখ্যা সর্বাধিক মহারাষ্ট্রে। সেখানে আক্রান্ত ৪১ জন। পুণেতে নতুন করে করোনা আক্রান্ত একজন। ফ্রান্স এবং নেদারল্যান্ডস ফেরত ওই ব্যক্তির দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। এই নিয়ে পুণেতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৮। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। কেরলে ২৭, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় ১৬, কর্ণাটকে ১১, দিল্লিতে ১০, লাদাখে ৮ ও বাংলায় ১ জন করোনা আক্রান্ত।
ইতিমধ্যে, করোনাভাইরাসকে মহামারী আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৭৬ জনের। এর মধ্যে চিনে মৃতের সংখ্যা ৩ হাজার ২৩৭। আক্রান্ত ১ লক্ষ ৯৮ হাজার ২৫৫। বিশ্বের ১৬১টি দেশে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস। চিনের বাইরে, ইউরোপে সবচেয়ে বেশি হানা দিয়েছে এই মারণ ভাইরাস। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার।

00:15 AM (IST)  •  19 Mar 2020

পাকিস্তানে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মর্দান জেলায় ৫০ বছর বয়সি এক করোনা আক্রান্তের মৃত্যু হল।
00:17 AM (IST)  •  19 Mar 2020

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget